শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
২৪শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় গিয়াস উদ্দিনের নিয়োগ

সরকার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় ব্যারিস্টার গিয়াস উদ্দিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ১:১৬ পিএমসর্বশেষ: ৯ অক্টোবর ২০২৬, ১:১৬ পিএম
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় গিয়াস উদ্দিনের নিয়োগ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় ব্যারিস্টার গিয়াস উদ্দিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে কাজ করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে গিয়াস উদ্দিনকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

গিয়াস উদ্দিন আগে সাংবাদিকতা পেশায় ছিলেন। তিনি একসময় পুলিশ ক্যাডারেও ছিলেন। পরে লন্ডেনে চলে যান। আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ