রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর গাড়ির ধাক্কায় নগরীর তালাইমারী এলাকায় এক রিকশাচালক নিহত ও আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ দুপুর ২টার দিকে এ দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. শাহজালালী (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিজন তার ব্যক্তিগত গাড়িটি দ্রুতগতিতে চালাচ্ছিলেন এবং এ সময় এক নারী পথচারীকে ধাক্কা দেন। এতে ওই নারী রাস্তার পাশে ছিটকে পড়েন। এরপর রিজন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুই রিকশাচালককে চাপা দেন।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়িসহ রিজনকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান ডেইলি বরিশাল-কে জানান, ‘আহত তিনজনকে আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন মারা গেছেন। বাকি দুজন এখনো চিকিৎসাধীন।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজীউর রহমান সাংবাদিকদের জানান, ‘ঘটনাস্থলে অনেক বেশি মানুষ জড়ো হয়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রিজনকে গাড়িসহ থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মামলা হয়েছে কি না, জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখনো মামলা হয়নি। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।



