মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক শুরু

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক চলছে। বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠকে শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পিএম
দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক শুরু

দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক চলছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন ২৯ মিন্টো রোডে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি সফলভাবে পালনের কৌশল ও প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে। ঢাকা-খুলনা-কুষ্টিয়া রুটে অনুষ্ঠিতব্য এই লংমার্চকে ঘিরে বিরোধী জোটের সমন্বিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করার বিষয়টিও বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ