শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
২৩শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

নয়াপল্টনে এসি মেরামত দোকানে বিস্ফোরণ, তরুণ নিহত

রাজধানীর নয়াপল্টনে এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামে একটি এসি মেরামত দোকানে বিস্ফোরণে জীবন বর্মন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি দোকানের কর্মচারী ছিলেন এবং সকাল সাড়ে দশটার দিকে কম্প্রেসার থেকে বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হন।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ২:৩৮ পিএমসর্বশেষ: ৯ অক্টোবর ২০২৬, ২:৩৮ পিএম
নয়াপল্টনে এসি মেরামত দোকানে বিস্ফোরণ, তরুণ নিহত

রাজধানীর নয়াপল্টনে অবস্থিত এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামে একটি এসি মেরামত দোকানে বিস্ফোরণে জীবন বর্মন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি দোকানের কর্মচারী ছিলেন এবং আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে দোকানে একাই কাজ করার সময় কম্প্রেসার থেকে বিস্ফোরণ ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর পৌনে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোকানের মালিক বিপ্লব চন্দ্র দাস জানান, নয়াপল্টনের ভবনের নিচতলায় ফ্রিজ-এসি মেরামতের দোকানটি তাদের। কয়েকজন কর্মচারী দোকানের উপরে দ্বিতীয় তলায় থাকতেন। জীবন কয়েক দিন আগে দোকানে কাজ নেন। আজ সকালে তিনি একাই দোকানে ছিলেন। হঠাৎ কম্প্রেসার থেকে বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জীবনের চাচাতো ভাই অনিক বর্মন জানান, তাদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বাটপাড়া গোপালপুর গ্রামে। বাবার নাম সচিন্দ্র বর্মন। নয়াপল্টনে একটি দোকানে কয়েক দিন আগে কাজ নেন তার ভাই। সেখানে থাকতেন। সকালে বিস্ফোরণে আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ওই তরুণের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পল্টন থানা পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ