বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব, সচিব পদেও পদোন্নতি

জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি তাকে সচিব পদেও পদোন্নতি দেওয়া হয়েছে।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পিএম
ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব, সচিব পদেও পদোন্নতি

ভারপ্রাপ্ত থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আহসান হাবিব। পাশাপাশি তাকে সচিব পদেও পদোন্নতি দেওয়া হয়েছে। চার মাস আগে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই দিনে পৃথক প্রজ্ঞাপনে অর্থ সচিবের দায়িত্বে থাকা ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব পদ থেকে ২০২৩ সালের ২৩ আগস্ট খায়েরুজ্জামান মজুমদারকে অর্থ সচিব হিসেবে বদলি করা হয়। তৎকালীন আওয়ামী লীগ ও অন্তবর্তী সরকারের পর বর্তমান বিএনপি সরকারের সময়ও একই পদে দায়িত্ব পালন করছেন তিনি।

এ ছাড়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর করা হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ