বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

যাত্রাবাড়ীতে তরুণকে গুলি করে হত্যা

যাত্রাবাড়ীতে তরুণকে গুলি করে হত্যা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৩ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৩ পিএম
যাত্রাবাড়ীতে তরুণকে গুলি করে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে ধলপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক তরুণ নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধলপুর ওয়াসার গেটের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মারুফ ওরফে দুখু মিয়া (২০) মৃত আবদুর রশিদের ছেলে।

মারুফের চাচাতো বোন বিথী আক্তার সাংবাদিকদের বলেন, মারুফ ধলপুর সিটি পল্লিতে মা সেলিনা বেগমের সঙ্গে থাকতেন। দয়াগঞ্জের একটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি তৈরির কারখানায় কাজ করতো।

তিনি বলেন, আজ সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরেন মারুফ। কিছুক্ষণ পর আবার বের হন। পরে জানতে পারি, ওয়াসা গেটের কাছে গুলির ঘটনা ঘটেছে। আমরা দ্রুত সেখানে গিয়ে মারুফকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক রাত ৭টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

বিথী আক্তার বলেন, মারুফের সঙ্গে এলাকার কারও বিরোধ ছিল বলে জানা নেই।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, মারুফের বুকের ডান পাশে গুলির ক্ষত ছিল। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ