রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

আলজেরিয়ার প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি

আলজেরিয়ার ৭২তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল অংশ নেয় এবং আমির ডা. শফিকুর রহমানের লেখা চিঠি আলজেরিয়ার রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করে।

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ৯:১৬ পিএমসর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ৯:১৬ পিএম
আলজেরিয়ার প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি

আলজেরিয়ার ৭২তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের লেখা আলজেরিয়ার প্রেসিডেন্ট বরাবর একটি চিঠি দেশটির বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির কাছে হস্তান্তর করেন মিয়া গোলাম পরওয়ার।

রোববার ঢাকার নিকুঞ্জের লা মেরিডিয়ান ঢাকার স্কাই বলরুমে এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি ও তাঁর সহধর্মিণী মেরিয়েম সাইদানি এ সংবর্ধনার আয়োজন করেন।

জামায়াত আমিরের ওই চিঠিতে বাংলাদেশ ও আলজেরিয়ার কূটনৈতিক যোগাযোগ এবং দুই দেশের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য নুরুন্নিছা সিদ্দিকা, মারজিয়া বেগম, নাজমুন্নাহার নীলু, সাবিকুন্নাহার মুন্নি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরসহ দলটির অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ