রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

নির্বাচনি ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: খায়রুল কবির খোকন

নির্বাচনি ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: খায়রুল কবির খোকন...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ৯:১৬ পিএমসর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ৯:১৬ পিএম
নির্বাচনি ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের এমপি খায়রুল কবির খোকন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী ও মাফিয়া সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না বলেই জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ও জবাবদিহিতা ছিল না। বিগত সরকারের মূল লক্ষ্যই ছিল লুটপাট, অন্যায়, নির্যাতন, গুম ও খুন। তারা দেশের অর্থ বিদেশে পাচার করে বিত্ত-বৈভবের পাহাড় গড়েছিল।

তিনি আরও বলেন, দেশের মানুষ নিজেদের পছন্দের প্রার্থী ও প্রতীক বেছে নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণ আমাদের ওপর যে পবিত্র দায়িত্ব অর্পণ করেছে, তা আমরা ক্ষমতার দাপট হিসেবে দেখি না; বরং জনগণের সেবা করার সুযোগ হিসেবে মনে করি। মহান আল্লাহকে হাজির-নাজির রেখে আমরা অত্যন্ত ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে জনগণের কাছে দেওয়া প্রতিটি নির্বাচনি ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (১ নভেম্বর) দুপুরে মাধবদীর বাজারে রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউসিডিপি) আওতায় মাধবদী পৌরসভায় দুটি প্যাকেজের সড়ক বাতি স্থাপনসহ আরসিসি রাস্তা ও আরসিসি ড্রেন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে খায়রুল কবির খোকন এসব কথা বলেন।

মাধবদী পৌরসভার প্রশাসক আসমা জাহান সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট শিরিন সুলতানা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আনু, জাহিদুল কবির ভূঁইয়া, সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ