রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৬টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ৬:৫৪ পিএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ৬:৫৪ পিএম
আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি

আশুলিয়ায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে ১৫টি কারখানার পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় শ্রমিকদের ছোড়া পাল্টা ইটপাটকেলের আঘাতে একাধিক শিল্প পুলিশ সদস্যসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই শ্রমিক অসন্তোষের মুখে ইতোমধ্যে আশুলিয়ার কাঠগড়া অঞ্চলসহ আশপাশের এলাকায় অন্তত ২৬টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ জানায়, সকাল থেকে শ্রমিকরা প্রথমে কারখানায় কর্মবিরতি পালন শুরু করে। পরে অন্যান্য কারখানা থেকেও শ্রমিকরা বেরিয়ে তাদের সঙ্গে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানায়ও ইটপাটকেল ছোড়ে বিক্ষোভরত শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হন। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া সাংবাদিকদের জানান, পরিস্থিতি সামাল দিতে এ পর্যন্ত ২৬টি পোশাক কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সময়ের সঙ্গে এর সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পুলিশসহ শিল্প পুলিশ কাজ করে যাচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ