মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
১৪ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে তেজগাঁওয়ে বিএনপির মিছিল

দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তেজগাঁওয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি পরিবার। সাইফুল আলম নীরব ষড়যন্ত্র মোকাবিলার প্রস্তুতির ঘোষণা দেন।

প
প্রধান সম্পাদক ও প্রশাসক· admin
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ এএমসর্বশেষ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ এএম
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে তেজগাঁওয়ে বিএনপির মিছিল

নিজস্ব প্রতিবেদক, ডেইলি বরিশাল— পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার রাজধানীর তেজগাঁওয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তেজগাঁও থানা বিএনপি পরিবার। বিক্ষোভ মিছিলটি তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ থেকে শুরু হয়ে কাওরানবাজার হয়ে তেজগাঁও এফডিসি মোড় প্রদক্ষিণ করে। মিছিলের আগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী সভাপতিত্ব করেন। সাইফুল আলম নীরব বলেন, ‘১৭ বছর আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে তারেক রহমানের নেতৃত্বে রাজপথে দাবি আদায় করেছি। আপনারা দেশবিরোধী ষড়যন্ত্র করবেন, গুপ্ত হামলা করবেন, বোমাবাজি চালাবেন—আর বিএনপির শেষ কর্মী বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, আগামীতে বিএনপি পরিবার এবং বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে যারা চক্রান্ত করবেন, রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা প্রস্তুত।’

সমাবেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাতিরঝিল থানা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল হক মাসুম, যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ভিপি আবু সুফিয়ান দুলাল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মীম এবং স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক জুয়েল খান ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
প

প্রধান সম্পাদক ও প্রশাসক

admin

দৈনিক বরিশাল অনলাইন পোর্টালের প্রধান প্রশাসক ও বার্তা নিয়ন্ত্রক।

সম্পর্কিত আরও সংবাদ