সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
১৩ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন আসিফ মাহমুদ...

প
প্রধান সম্পাদক ও প্রশাসক· admin
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ এএমসর্বশেষ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ এএম
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ডেইলি বরিশাল— প্রিন্ট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ এএম

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম

আসিফ মাহমুদ ও সালমান মুক্তাদির। ছবি: সংগৃহীত

চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ বিষয়ে প্রতিবাদ করেছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘দেশে কি কোনো সরকার আছে? চাঁদা না দেওয়ায় ইসিবিতে জনাব সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।’

শনিবার দিবাগত মধ্যরাতে চাঁদা দিতে অস্বীকার করায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর করা হয়। রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে ব্যাপক হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। সিসি ক্যামেরাসহ সব স্টুডিওর সব যন্ত্রাংশ এবং রুমের যাবতীয় জিনিসপত্র লুটপাট ও অন্যান্য জিনিসপত্র ভেঙে তছনছ করে ফেলে দুর্বৃত্তরা।

আরও পড়ুনআরও পড়ুনসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

এদিকে দেশে থাকলে সাহসের জন্য কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে জড়িয়ে ধরতেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক শহিদুল আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশে থাকলে আমি সোজা এই স্টুডিওতে চলে যেতাম এবং এই তরুণকে তার সাহস ও সংযমের জন্য জড়িয়ে ধরতাম। শক্ত থাকো ভাই।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
প

প্রধান সম্পাদক ও প্রশাসক

admin

দৈনিক বরিশাল অনলাইন পোর্টালের প্রধান প্রশাসক ও বার্তা নিয়ন্ত্রক।

সম্পর্কিত আরও সংবাদ