মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে প্রকাশ্যে গুলি, আহত

রাজবাড়ী শহরের পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে রিকশার পথরোধ করে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ব্যবসায়ী নেতাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম
রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে প্রকাশ্যে গুলি, আহত

রাজবাড়ী শহরের পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে রিকশার পথরোধ করে প্রকাশ্যে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিটনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

ঘটনার বর্ণনা দিয়ে লিটন বলেন, আদালতে হাজিরা দিয়ে সঙ্গী হাসুকে নিয়ে রিকশায় যাওয়ার সময় একটি অটোরিকশা তাদের পথরোধ করে। সেখান থেকে তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। একটি গুলি তার ডান হাতে লাগে। তার সঙ্গী হাসুর পেট ঘেঁষে একটি গুলি চলে গেলেও তিনি অক্ষত রয়েছেন।

রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, গুলিটি লিটনের হাতের মাংসে আটকে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ