লাইব্রেরির টেবিলে পড়ার জায়গা না পাওয়া কিংবা কাঙ্ক্ষিত বইটি অন্য কেউ ইস্যু করে নেওয়ার আক্ষেপ দূর করেছে স্মার্ট ডিজিটাল লাইব্রেরি ব্যবস্থা। শিক্ষার্থীরা নিজস্ব স্টুডেন্ট আইডি দিয়ে যেকোনো স্থান থেকে আন্তর্জাতিক ডেটাবেসে লগইন করতে পারছেন।
স্প্রিঙ্গার, সায়েন্স ডাইরেক্ট ও অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের পেইড জার্নালগুলো বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ওপেন অ্যাক্সেস করে দেওয়া হয়েছে। এছাড়া হাইস্পিড ওয়াইফাই জোন শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে পড়াশোনার সুযোগ তৈরি করেছে।
ডিজিটাল ক্যাটালগ ব্যবহারের মাধ্যমে বই খোঁজার সময় বেঁচে যাওয়ায় পাঠাগারে তরুণদের আনাগোনা বেড়েছে।


