শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /তথ্যপ্রযুক্তি
  3. /রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস 'ম্যাক্স রিপাবলিক' নিয়ে আসছে মিউজিক্যাল নাইট
তথ্যপ্রযুক্তি

রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস 'ম্যাক্স রিপাবলিক' নিয়ে আসছে মিউজিক্যাল নাইট

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি আনছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস 'ম্যাক্স রিপাবলিক' মিউজিক্যাল নাইট। আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকার পূর্বাচলে অনুষ্ঠিত হবে এই আয়োজন।

ত
তানভীর আহমেদ· প্রযুক্তি সম্পাদক
·প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ২:২৬ এএম·সর্বশেষ: ১ অক্টোবর ২০২৬, ২:২৬ এএম
রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস 'ম্যাক্স রিপাবলিক' নিয়ে আসছে মিউজিক্যাল নাইট

গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের এক নম্বর হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি, রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস 'ম্যাক্স রিপাবলিক'-এর মাধ্যমে ঢাকায় মিউজিক্যাল নাইট নিয়ে আসতে যাচ্ছে। শাওমির স্পনসরশিপে অনুষ্ঠিত এ আয়োজন সঙ্গীত ও বিনোদনকে একত্রিত করে শাওমি ফ্যান ও প্রযুক্তিপ্রেমীদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে।

রেডমি লাইনআপে তিনটি শক্তিশালী স্মার্টফোন নিয়ে এসেছে রেডমি নোট ১৭ সিরিজ; রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ফাইভজি, রেডমি নোট ১৭ প্রো ফাইভজি ও রেডমি নোট ১৭ ফোরজি। এই লাইনআপকে আরও এগিয়ে নিতে, শাওমি ফ্যানদের লাইভ পারফরম্যান্সে ভরপুর এক অবিস্মরণীয় মিউজিক্যাল নাইট উপভোগের সুযোগ করে দিচ্ছে 'ম্যাক্স রিপাবলিক', যা রেডমি নোট ১৭ সিরিজের অদম্য স্পিরিট এবং পারফরম্যান্সকে তুলে ধরে।

আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানী ঢাকার পূর্বাচলের ৩০০ ফিটে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বহুল প্রতীক্ষিত এই মিউজিক্যাল নাইট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের গেট দুপুর ২টায় খুলবে এবং এই মিউজিক্যাল নাইটে দর্শকরা বাংলাদেশ ও উপমহাদেশে সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের পারফরম্যান্স উপভোগ করার সুযোগ পাবেন।

এ আয়োজনে অংশ নিবেন নগরবাউলের জেমস, রক্সেন ফিচারিং মুস্তাফা জাহিদ, জাল দ্য ব্যান্ড, জুনুন-এর ভয়েস আলী আজমত, নেমেসিস, লেভেল ফাইভ ও শিরোনামহীন; যা দর্শকদের জন্য সঙ্গীতের বৈচিত্র্যময় অভিজ্ঞতা নিশ্চিত করবে।

কনসার্টের টিকিট 'টিকিফাই' ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে। আয়োজনের অংশ হিসেবে, যে সকল ক্রেতা রেডমি নোট ১৭ সিরিজের যেকোনো ডিভাইস কিনেন, তারা কনসার্টের ফ্রি টিকিটসহ আরও অনেক আকর্ষণীয় সুবিধা পাবেন; যা শাওমি ফ্যানদের জন্য এই মিউজিক্যাল নাইটকে আরও স্মরণীয় করে তুলবে। কেবল স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে প্রযুক্তি, সঙ্গীত ও বিনোদনকে এক প্ল্যাটফর্মে এনে শাওমি কমিউনিটির জন্য আকর্ষণীয় অভিজ্ঞতা নিশ্চিত করাই 'ম্যাক্স রিপাবলিক' এর মূল উদ্দেশ্য।

'ম্যাক্স রিপাবলিক'-এর মাধ্যমে শাওমি এমন একটি প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে কাজ করছে, যেখানে প্রযুক্তি, সঙ্গীত ও শাওমি ফ্যান কমিউনিটি একত্রিত হবে এবং রেডমি নোট ১৭ সিরিজের এই যাত্রাকে ডিভাইসের বাইরেও এক অনন্য অভিজ্ঞতায় রূপান্তরিত করবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#শাওমি#রেডমি নোট ১৭#ম্যাক্স রিপাবলিক#মিউজিক্যাল নাইট#সঙ্গীত

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ত

তানভীর আহমেদ

প্রযুক্তি সম্পাদক

প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের সম্পাদক।

সম্পর্কিত আরও সংবাদ

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে সফোসের নতুন প্রযুক্তি

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে সফোসের নতুন প্রযুক্তি

১ সপ্তাহ আগে
জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

১ সপ্তাহ আগে
দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি

দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি

১ সপ্তাহ আগে
বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

১ সপ্তাহ আগে
ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন

ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন

১ সপ্তাহ আগে
বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

বীমা পেশায় নতুন সম্ভাবনার দুয়ার

পরবর্তী সংবাদ

জার্মানিতে সাড়ে ৬ লাখ দক্ষ কর্মীর চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM