রোদে বের হলেই কেউ সানস্ক্রিন খোঁজেন, কেউ ছাতা, কেউ টুপি। আর কেউ সানগ্লাস এমনভাবে পরেন, যেন হলিউডের শুটিং থেকে মাত্র বের হয়েছেন! তবে মজার ব্যাপার হলো, সানগ্লাসের আসল কাজ কিন্তু শুধু আপনাকে ‘কুল’ দেখানো নয়। সূর্যের ক্ষতিকর Ultraviolet বা UV radiation থেকে চোখকে সুরক্ষা দেওয়াও এর গুরুত্বপূর্ণ কাজ।
চোখের যত্নে তাই সানগ্লাসকে শুধুই ফ্যাশন অ্যাকসেসরিজ ভাবার সুযোগ নেই। দীর্ঘ সময় UV রশ্মির সংস্পর্শে থাকলে চোখের বিভিন্ন ধরনের ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। অতিরিক্ত UV exposure-এর সঙ্গে photokeratitis, ছানি বা cataract এবং চোখের আশপাশের ত্বকের ক্ষতির মতো সমস্যার সম্পর্ক রয়েছে।
সূর্যের UV radiation-এর মধ্যে UVA ও UVB আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চোখের সামনের স্বচ্ছ অংশ বা কর্নিয়া এবং চোখের ভেতরের বিভিন্ন অংশ এই বিকিরণের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
স্বল্প সময়ের জন্য অত্যন্ত তীব্র UV exposure হলেও চোখে অনেকটা ‘সানবার্ন’-এর মতো সমস্যা হতে পারে। একে বলা হয় photokeratitis। এতে চোখ লাল হওয়া, পানি পড়া, ব্যথা, আলো সহ্য না হওয়া কিংবা চোখের মধ্যে বালি ঢুকে থাকার মতো অনুভূতি হতে পারে।
অন্যদিকে, দীর্ঘদিনের UV exposure চোখের লেন্সে ছানি বা cataract তৈরির ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ, রোদে বের হয়ে চোখ কুঁচকে যাওয়াটা শুধু সাময়িক বিরক্তির বিষয় নয়; দীর্ঘমেয়াদি চোখের স্বাস্থ্যের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে।
এখানেই অনেকের ভুল! সানগ্লাস যত কালো, UV protection তত বেশি-এমন ধারণা ঠিক নয়। লেন্স কতটা গাঢ় বা কালো, সেটি UV protection-এর নিশ্চয়তা দেয় না।
সানগ্লাস কেনার সময় তাই UV400 অথবা 100% UV protection লেখা আছে কি না দেখা গুরুত্বপূর্ণ। ভালো UV-protective sunglasses UVA ও UVB radiation-এর প্রায় সম্পূর্ণটাই আটকে দিতে পারে।
অর্থাৎ, দেখতে যতটা কালো-সেটা নয়, UV protection কতটা দিচ্ছে, সেটাই আসল।
এখানেও একটু সাবধান হওয়া দরকার।
Polarized lens মূলত আলো প্রতিফলনের কারণে তৈরি হওয়া তীব্র glare কমাতে সাহায্য করে। গাড়ি চালানো, নদী-সমুদ্রের পাশে থাকা, সাইকেল চালানো কিংবা উজ্জ্বল রোদে বাইরে থাকার সময় এতে চোখে আরাম পাওয়া যায়।
কিন্তু polarized মানেই 100% UV protection নয়।
তাই সবচেয়ে ভালো হয় এমন সানগ্লাস বেছে নেওয়া, যাতে প্রয়োজন অনুযায়ী UV protection এবং polarization- দুই সুবিধাই থাকে।



