অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া ৬৩ জন বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট ও ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকা এসব বিদেশি নাগরিককে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কম্পিউটার, ল্যাপটপ, একাধিক সিম কার্ড ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন ও প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার ইঙ্গিত দিয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো চক্রটির নেটওয়ার্ক এবং এর সঙ্গে স্থানীয় কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, তা খুঁজে বের করতে গভীর তদন্ত চলছে।



