সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

ফর্মুলা ওয়ানে ইতিহাস গড়লেন ২০ বছরের কিমি আন্তোনেল্লি

মাত্র ২০ বছর বয়সে ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সর্বকনিষ্ঠ শিরোপাজয়ীর রেকর্ড গড়লেন মার্সিডিজের ইতালীয় চালক কিমি আন্তোনেল্লি। মেক্সিকো সিটি গ্রাঁ প্রিতে তৃতীয় হয়ে শিরোপা নিশ্চিত করেন তিনি।

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৯:৪৯ এএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ৯:৪৯ এএম
ফর্মুলা ওয়ানে ইতিহাস গড়লেন ২০ বছরের কিমি আন্তোনেল্লি

ফর্মুলা ওয়ান (এফ১) বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন ইতালির তরুণ চালক কিমি আন্তোনেল্লি। মাত্র ২০ বছর বয়সে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এ প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছেন মার্সিডিজের এই চালক।

রোববার (১ নভেম্বর) মেক্সিকো সিটি গ্রাঁ প্রিতে তৃতীয় স্থান অর্জন করেই শিরোপা নিশ্চিত করেন আন্তোনেল্লি। রেসে তার আগে ছিলেন রেড বুলের ম্যাক্স ভার্স্টাপেন ও লুইস হ্যামিল্টন। তবে চারটি রেস বাকি থাকতেই পয়েন্ট তালিকায় সতীর্থ জর্জ রাসেল ও ফেরারির হ্যামিল্টনকে পেছনে ফেলে অপ্রতিরোধ্য অবস্থানে পৌঁছে যান তিনি।

শিরোপা নিশ্চিত হওয়ার পর দলের রেডিওতে আবেগাপ্লুত কণ্ঠে আন্তোনেল্লি বলেন, ‘আমরা পেরেছি, আমরা পেরেছি। সবাইকে অনেক ধন্যবাদ।

মেক্সিকো সিটিতে রেস শেষে তিনি বলেন, ‘মার্সিডিজ ও আমার পরিবার ছাড়া আজ আমি এখানে আসতে পারতাম না। কী বলব বুঝতে পারছি না। এই অর্জন এখনো ঠিকভাবে উপলব্ধি করার চেষ্টা করছি। অসাধারণ একটি মৌসুম কাটিয়েছি।

আন্তোনেল্লির এই অর্জনের মধ্য দিয়ে ১৯৫৩ সালের পর প্রথমবারের মতো কোনো ইতালীয় চালক এফ১ বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। এর আগে ২০১০ সালে মাত্র ২৩ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সবচেয়ে কম বয়সী শিরোপাজয়ীর রেকর্ড গড়েছিলেন জার্মানির সেবাস্টিয়ান ভেটেল। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন আন্তোনেল্লি।

ফর্মুলা ওয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা স্তেফানো দোমেনিকালি সাংবাদিকদের জানান, ‘৭৩ বছর ধরে আমাদের দেশ এই মুহূর্তের অপেক্ষায় ছিল। আজ পুরো জাতি আমাদেরই একজনের এমন অসাধারণ অর্জন উদ্যাপন করবে।

তিনি আরও বলেন, আন্তোনেল্লির নাম এখন থেকে এই খেলার কিংবদন্তিদের সঙ্গে উচ্চারিত হবে। ফর্মুলা ওয়ানের ইতিহাসে নতুন একটি অধ্যায় লেখা হলো, আর তাঁর বিশ্বাস, এটি কেবল অসাধারণ এক উত্তরাধিকারের শুরু।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ