মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

গোদাগাড়ীতে পদ্মানদীর তীর থেকে পরিত্যক্ত ২ কেজি হেরোইন উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় দুই কেজি হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫। মালিক শনাক্ত করা যায়নি; উদ্ধারকৃত মাদক থানায় হস্তান্তর করা হয়েছে।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৮:০১ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৮:০১ পিএম
গোদাগাড়ীতে পদ্মানদীর তীর থেকে পরিত্যক্ত ২ কেজি হেরোইন উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় দুই কেজি হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকার টনি মেম্বারের ঘাটে একটি ঝোপের কাছ থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়।

এসআরবি-৫-এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল এ অভিযান চালায়। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি এ তথ্য জানিয়েছে।

এসআরবি জানায়, অভিযানের সময় আশপাশে খোঁজাখুঁজি করেও হেরোইনের কোনো মালিককে পাওয়া যায়নি। পরে জব্দ করা হেরোইন গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি আরও জানায়, প্রাথমিকভাবে এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। হেরোইনের মালিকের সন্ধান পেতে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ