মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপির ছেলে মিন্টু ৩ দিনের রিমান্ডে

ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনে বিএনপির সংসদ সদস্য মো. আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ১৪ অক্টোবর হামলায় আহত শাকিল চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যুবরণ করেন।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৮:৩৩ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৮:৩৩ পিএম
ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপির ছেলে মিন্টু ৩ দিনের রিমান্ডে

ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) মো. আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান এ আদেশ দেন।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি নজরুল ইসলাম বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমির হোসেন তদন্তের স্বার্থে মিন্টুকে মঙ্গলবার সন্ধ্যায় নাটোর বিচারক ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির পর বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য ভোরে নিজ বাসা থেকে মিন্টুকে আটক করে ডিবি পুলিশ। তিনি গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

গত ১৪ অক্টোবর দুর্বৃত্তদের হামলায় আহত হন ছাত্রদল নেতা শাকিল। সোমবার রাতে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ