বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

স্টিলের ট্রাঙ্কে শিশুর লাশ: গোপালগঞ্জে দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

গোপালগঞ্জে ১২ বছরের শিশু তালহা ওরফে মুহিন হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ৬:২৭ পিএমসর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ৬:২৭ পিএম
স্টিলের ট্রাঙ্কে শিশুর লাশ: গোপালগঞ্জে দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

গোপালগঞ্জে ১২ বছরের শিশু মো. তালহা ওরফে মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— মো. আমিন উদ্দিন ও মো. শিহাব মোল্লা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন শাওন মোল্লা। রায়ের পর কান্নায় ভেঙে পড়েন দণ্ডপ্রাপ্তরা।

২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় নিজেদের বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু তালহা ওরফে মুহিন। নিখোঁজের পরদিন ভাড়াটিয়া আমিন উদ্দিনের ঘর থেকে স্টিলের ট্রাঙ্কের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় শিশু মুহিনের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা মো. মনজুরুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার। মামলার বাদী মনজুরুল ইসলাম বলেন, কাঙ্ক্ষিত বিচার পেয়ে তিনি সন্তুষ্ট এবং রায় দ্রুত কার্যকরের আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তৌফিকুল ইসলাম রায়কে ন্যায়বিচারের প্রতীক বলে উল্লেখ করেছেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী এম জুলকদর রহমান জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ