শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
২৪শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সরকারি কর্মকর্তা থাকা অবস্থায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, অভিযোগ উঠল চরফ্যাশনের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে

ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলু সরকারি চাকরিতে থাকা অবস্থায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স
সুমিত রয়· প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ৬:৫৭ পিএমসর্বশেষ: ১০ অক্টোবর ২০২৬, ৬:৫৭ পিএম
সরকারি কর্মকর্তা থাকা অবস্থায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, অভিযোগ উঠল চরফ্যাশনের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে

ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলুর বিরুদ্ধে সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থায় একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে দায়িত্ব নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা শাখার একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে সরকারি কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলুকে ‘সিনিয়র যুগ্ম আহ্বায়ক’ পদ দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিধিনিষেধ এবং সংশ্লিষ্ট আচরণবিধি প্রতিপালন নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রচলিত সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী, সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান ডেইলি বরিশাল-কে জানান, বিষয়টি আমি শুনেছি। আমাদের কাছে নামের তালিকা এসেছে। তবে যাচাই-বাছাইয়ে আমাদের ভুল ছিল। সরকারি চাকরিজীবীদের রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ নেই।

অন্যদিকে, এনসিপির চরফ্যাশন উপজেলা কমিটির আহ্বায়ক অহিদ ফয়সাল ডেইলি বরিশাল-কে জানান, তিনি সরকারি চাকরি করেন। আমাদের রাজনীতিতে তার মৌন সম্মতি রয়েছে। তবে তার নাম ও ফোন নম্বর ভুলবশত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলুর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী ডেইলি বরিশাল-কে জানান, বিষয়টি আমার নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করেছি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ডেইলি বরিশাল-কে জানান, আমাকে সরকারি ম্যানুয়াল দেখতে হবে এবং তার অবস্থানও যাচাই করতে হবে। অভিযোগ খতিয়ে দেখে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমিত রয়

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ