শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
২৪শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি

মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি...

স
সুমিত রয়· প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ৬:৫৬ পিএমসর্বশেষ: ১০ অক্টোবর ২০২৬, ৬:৫৬ পিএম
মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি

বরিশালের হিজলায় মা ইলিশ রক্ষা অভিযানের দ্বিতীয় দিনে জেলে ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার মেঘনা নদীর অন্তরবাম এলাকায় অভিযান চলাকালে একদল জেলে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে কোস্টগার্ডের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় আত্মরক্ষার্থে কোস্টগার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, জেলেদের হামলায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাসহ ৭ থেকে ৮ জন আহত হয়েছেন।

স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, ক্ষমতাসীন দলের একটি মহলের উসকানিতে জেলেরা প্রশাসনের ওপর হামলা চালিয়েছেন। তাদের দাবি, শুরুতেই প্রশাসনকে ভীতসন্ত্রস্ত করে তুলতে পারলে মেঘনা নদীতে জেলেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহজ হবে। এতে তারা নির্বিঘ্নে ইলিশ শিকার করতে পারবেন বলে মনে করছেন স্থানীয় ব্যক্তিরা।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান বলেন, সংঘর্ষ থামানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হই। পরে কোস্টগার্ড ফাঁকা গুলি ছুড়ে আত্মরক্ষা করে।

তিনি আরও জানান, এ ঘটনায় দুই জেলেকে আটক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেন। হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি নিজেসহ ৭ থেকে ৮ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমিত রয়

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ