সিনিয়র সাংবাদিক আমীর খসরু (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার পরিবার থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন।
আমীর খসরু তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি এবং সংবাদমাধ্যমের কূটনৈতিক রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন।



