শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
১লা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

বিবাহিত ধর্মেন্দ্রর প্রেমে হেমা মালিনীর পড়া: নিজেই খুলে বললেন কারণ

হেমা মালিনী ও ধর্মেন্দ্রর সম্পর্ক হিন্দি চলচ্চিত্রজগতের অন্যতম আলোচিত প্রেমের গল্প। এক পুরোনো সাক্ষাৎকারে ধর্মেন্দ্রর প্রতি নিজের ভালোবাসার কথা খোলামেলাভাবে তুলে ধরেছেন এই অভিনেত্রী।

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএমসর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম
বিবাহিত ধর্মেন্দ্রর প্রেমে হেমা মালিনীর পড়া: নিজেই খুলে বললেন কারণ

হিন্দি সিনেমার আলোচিত প্রেমের গল্পগুলোর মধ্যে অন্যতম হেমা মালিনী ও ধর্মেন্দ্রর সম্পর্ক। ১৯৭০ সালে একটি সিনেমার শুটিংয়ে তাদের পরিচয় হয়। পরে সেই পরিচয় প্রেমে রূপ নেয়। ১৯৮০ সালে তারা বিয়ে করেন। তবে ধর্মেন্দ্রর আগে থেকেই স্ত্রী ও চার সন্তান ছিল। এমন পরিস্থিতিতেও কেন তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তা নিয়ে এক পুরোনো সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছিলেন হেমা মালিনী।

আইটিএমবি শোকে দেওয়া ওই সাক্ষাৎকারে ধর্মেন্দ্রর প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরেন এই অভিনেত্রী। প্রথম দেখাতেই প্রেমে পড়ার অনুভূতি এবং সেই অনুভূতি কীভাবে তার সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল, সে বিষয়েও কথা বলেন তিনি।

ধর্মেন্দ্রকে বিয়ে করার সিদ্ধান্ত সম্পর্কে হেমা মালিনী বলেন, প্রেমে পড়লে ডানে-বাঁয়ে কিছু দেখা যায় না। আপনি শুধু কারও প্রেমে পড়েন এবং সামনে এগিয়ে যান। এটা প্রথম দেখাতেই প্রেম, ব্যস।

ধর্মেন্দ্রর সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিও একাধিকবার তুলে ধরেছেন হেমা। ২০২২ সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রথম দেখাতেই ধর্মেন্দ্রর চেহারা তার দৃষ্টি আকর্ষণ করেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিনেতার প্রতি তার মুগ্ধতা আরও গভীর হয়।

হেমা মালিনী ধর্মেন্দ্রের কাছে শুধু তার ভালোবাসা ও সঙ্গ চেয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, একটা সময় তাকে বলতে হয়েছিল, তোমার এখনই আমাকে বিয়ে করা উচিত। তুমি এভাবে আর চলতে পারো না। আমি জানতাম, এতে কিছু জটিলতা তৈরি হবে। তবু তার ভালোবাসা ছাড়া আমি আর কিছুই চাইনি। তিনি সব সময় আমার পাশে থেকেছেন। তাই তার কাছে আর কী-ই বা চাইতে পারতাম? আমি তার কাছে কোনো সম্পত্তি, টাকা কিংবা অন্য কিছু চাইনি। চেয়েছিলাম শুধু একটু ভালোবাসা। ব্যস, এটুকুই।

হেমা মালিনী ও ধর্মেন্দ্রর সম্পর্ক সে সময় থেকেই হিন্দি চলচ্চিত্রজগতের অন্যতম আলোচিত বিষয়। ধর্মেন্দ্র আগে বিবাহিত ছিলেন এবং তার চার সন্তানও ছিল। সেই বাস্তবতার মধ্যেও তাদের সম্পর্ক পরিণতি পায় বিয়েতে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ