রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
২৫শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

ধর্ম ও জীবন

সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ভিত্তিহীন: আইএসপিআর

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বলেছে, সেনাবাহিনী ও সেনাপ্রধানকে কেন্দ্র করে অনলাইনে প্রচারিত সকল তথ্য কুচক্রী মহলের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। দেশবাসীদের গুজবে কান না দিয়ে আনুষ্ঠানিক উৎস অবলম্বনের আহ্বান জানিয়েছে আইএসপিআর।

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ৪:১০ এএমসর্বশেষ: ১১ অক্টোবর ২০২৬, ৪:১০ এএম
সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ভিত্তিহীন: আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবার আইএসপিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কুচক্রী মহল অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করছে। মূলত এসব অপপ্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয়।

এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে এবং দেশ ও জনগণের প্রতি অর্পিত যেকোনো দায়িত্ব পালনে তারা সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধান সম্পর্কিত যেকোনো খবরাখবরের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দিয়ে কেবল আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে আইএসপিআর।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ