জয়পুরহাটের পাঁচবিবিতে যৌথ অভিযান চালিয়ে ৮৫ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফেচকা ঘাট তুলসীগঙ্গা নদী থেকে পাঁচবিবি থানা পুলিশ, জনপ্রতিনিধি ও জয়পুরহাট ২০ বিজিবি যৌথ অভিযান চালিয়ে এ মূর্তি উদ্ধার করে।
জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়কের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, উদ্ধারকৃত মূর্তির ওজন ৮৫ কেজি এবং সিজার মূল্য ৮৫ লাখ টাকা। প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত এই কষ্টি পাথরের মূর্তি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান সংশ্লিষ্টরা।
পরে উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটি নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জাদুঘরে জমা দেওয়া হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি সাধারণ মামলা করা হয়।



