বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

কুড়িগ্রামে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৫:৩৭ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৫:৩৭ পিএম
কুড়িগ্রামে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বামনের চরে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই।

নিহত শিশুরা হলো, রৌমারীর বামনের চর এলাকার নুরুজ্জামানের ছেলে আব্দুল্লাহ (৬) ও নবীন চানের ছেলে নাঈম (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশু দুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের জিঞ্জিরাম নদীতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা নদী থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে।

রৌমারী থানার ওসি কাওসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ নিজ উদ্যোগে খোঁজখবর নিয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ