যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার জানান, ১৩ জনকে হত্যার দাড়িতে দণ্ডিত মেজর নিদাল মালিক হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। তিনি বলেন, ৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টায় ফোর্ট হুডে হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এবং এটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, যাতে মানুষ এই ধরনের কর্মকাণ্ডের গুরুতর পরিণতি বুঝতে পারে। হেগসেথ জানান, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফায়ারিং স্কোয়াডে হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়েছেন এবং তিনি এই সিদ্ধান্তকে 'নিঃসন্দেহে সঠিক সিদ্ধান্ত' বলে অভিহিত করেন।
প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা ডেইলি বরিশাল-কে জানান, হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ২০০৯ সালের ৫ নভেম্বর ফোর্ট হুড সামরিক ঘাঁটির একটি চিকিৎসাকেন্দ্রে গুলি চালিয়ে হাসান ১৩ জনকে হত্যা এবং ৩২ জনকে আহত করেন। নিহতদের মধ্যে ১২ জন সক্রিয় সেনাসদস্য ও একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। হাসান নিজেকে মনোরোগ চিকিৎসক হিসেবে দাবি করেন এবং পরে বলেন, মুসলিম দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রতিশোধ নিতেই তিনি এই হামলা চালিয়েছিলেন।



