বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মনপুরায় ট্রলারবোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ, মালিককে ২ লাখ টাকা জরিমানা

ভোলার মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের সময় কোস্টগার্ড ১৩ মণ মা ইলিশসহ একটি ট্রলার জব্দ করেছে। ট্রলারের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

স
সুমিত রয়· প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ৫:২২ পিএমসর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ৫:২২ পিএম
মনপুরায় ট্রলারবোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ, মালিককে ২ লাখ টাকা জরিমানা

ভোলার মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের সময় ট্রলারবোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৫টায় চরপাতিলা সংলগ্ন মেঘনায় মা ইলিশ বোঝাই ট্রলারটি আটক করে হাজিরহাট সিট্রাক ঘাটে নিয়ে আসে কোস্টগার্ডের সদস্যরা।

পরে সন্ধ্যায় মোবাইল কোর্টের মাধ্যমে ট্রলার মালিক আবদুল হাই সিকদারকে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক খান সালমান হাবিব। এই সময় ট্রলারে থাকা ১৩ মণ মা ইলিশ এতিম অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার ডেইলি বরিশাল-কে জানান, ১৩ মণ ইলিশ বোঝাই ট্রলারটি আটক করা হয়েছে। পরে জব্দকৃত ইলিশ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এনে বিতরণ করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা ডেইলি বরিশাল-কে জানান, ট্রলার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমিত রয়

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ