নিজস্ব প্রতিবেদক, ডেইলি বরিশাল— প্রিন্ট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম
ভোজপুরি সিনেমার অভিনেতা তথা গায়ক মনোজ তিওয়ারীর মেয়ে রীতি তিওয়ারী। এটিই ছিল তার বড় পরিচয়। তবে ‘বিগ বস ২০’-এ এসে নিজের কথাবার্তা, আচরণ ও ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়ের কথা বলে আলোচনায় উঠে আসেন মনোজকন্যা। তবে ২৫ বছরের রীতির পরিচয় এখন আর শুধু ‘মনোজ তিওয়ারীর মেয়ে’-তে আটকে নেই। ইতিবাচক না হলেও বিতর্কের জন্যই খবরের শিরোনামে বারবার উঠে আসছেন তিনি।
কখনো সহপ্রতিযোগীর সঙ্গে তর্ক, কখনো বিতর্কিত মন্তব্য, আবার কখনো নিজের আর্থিক কষ্টের কথা— নানা বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন রীতি তিওয়ারী।
রীতির জন্ম ২০০১ সালের ২৩ জুন। মুম্বাইয়ের জমনাবাই নরসি স্কুলে পড়াশোনা করেছেন তিনি। গীতিকার, সুরকার ও সংগীত প্রযোজক হিসেবে কাজ করছেন তিনি। ছোটবেলা থেকেই গান শেখার পাশাপাশি গিটারও বাজান তিনি।
শুধু গানই নয়, ব্যবসার সঙ্গেও যুক্ত আছেন রীতি তিওয়ারী। এক ক্রীড়াসামগ্রী সংস্থার মালিকও এ গায়িকা। সেই সময়ে তিনি জানিয়েছিলেন— গান ও অভিনয়ের পাশাপাশি সমাজসেবার ইচ্ছা রয়েছে তার।
রীতির সাম্প্রতিক কথাবার্তায় সবচেয়ে বেশি উঠে এসেছে তার বাবা-মায়ের বিচ্ছেদের প্রসঙ্গ। ‘বিগ বস’-এর ঘরে রীতি জানিয়েছেন, বাবা-মায়ের সম্পর্কের টানাপোড়েনের সময় তার বয়স ছিল মাত্র আট বছর। সেই সময় বাবা-মায়ের মধ্যে এতটাই ঝামেলা চলত যে, বাবার ফো






