নিজস্ব প্রতিবেদক, ডেইলি বরিশাল— প্রিন্ট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
রিলিজের আগেই রেকর্ড গড়ল অল্লু অর্জুন-দীপিকা পাড়ুকোনের সিনেমা ‘রাকা’। কোনও হলিউডি ফিল্ম নয়। বিশ্বে প্রথমবার ৩৭ জন শিল্পীকে নিয়ে এক সঙ্গে মোশন ক্যাপচার ফিল্মিং সম্ভব হল ভারতীয় সিনেমা রাকার সেটে। ফিল্ম মেকিংয়ে প্রযুক্তিগত সাফল্যের এই নজির গড়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে অ্যাটলি আর অল্লুর নতুন ছবি।
এর আগে বিশ্বের নামকরা ফিল্ম স্টুডিওতে দুই থেকে তিনজন শিল্পীকে নিয়ে এক সঙ্গে মোশন ক্যাপচার শ্যুটিং হয়েছে। কিন্তু এক সঙ্গে ৩৭ জন শিল্পীকে নিয়ে এই কঠিন প্রযুক্তিগত চ্যালেঞ্জ নেওয়ার কথা কোনও পরিচালক কল্পনাও করেননি। এখানেই সবাইকে ছাপিয়ে এগিয়ে গিয়েছেন অ্যাটলি।
সূত্রের খবর, রাকার মূল প্রোডাকশন কস্টের মধ্যে বিপুল অঙ্কের টাকা খরচ হচ্ছে স্পেশাল এফেক্টসের জন্য। টাকার পরিমাণটা প্রায় ৩০০ কোটি। আর রাকার বাজেট ধরা হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। এই সাইফাই অ্যাকশন-ফ্যান্টাসি ফিল্মটির ভিএফএক্সের দায়িত্ব সামলাচ্ছে লস অ্যাঞ্জেলিসের লোলা ভিএফএক্স। সেখান থেকে প্রযুক্তিবিদদের বিশাল একটি দল তাদের পুরো সেটআপ উড়িয়ে এনেছেন হায়দরাবাদে। অ্যাটলি নিজস্ব একটি মোশন ক্যাপচার স্টুডিও তৈরি করে নিয়েছেন তাদের সাহায্যে।
রাকার সিনেম্যাটোগ্রাফির দায়িত্ব সামলাচ্ছেন জি কে বিষ্ণু; যিনি মারসাল, বিজিল, জওয়ানের মত ছবির দায়িত্ব পালন করেছেন।






-6ab6c786d4aaf.jpg)