‘বিগ বস্ ২০’-এর সাম্প্রতিক পর্বে নিজের পুরনো প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন উদিতি সিং। পোষ্য কুকুরের দেখভাল, পরিচ্ছন্নতা নিয়ে মতবিরোধ থেকে শুরু করে প্রেমিকের নিরুৎসাহ-সম্পর্কে নানা টানাপড়েনের কথা জানিয়েছেন তিনি। তবে উদিতির মতে, সেই বিচ্ছেদই শেষ পর্যন্ত তার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল।
অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা জানিয়ে উদিতি বলেন, ‘আমার কাছে বিচ্ছেদটা সত্যিই ছদ্মবেশে আশীর্বাদ হয়ে এসেছিল।’ তার ভাষ্য, সম্পর্ক ভাঙার পর ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার-দুই ক্ষেত্রেই পরিবর্তন এসেছে।
সম্পর্কে অশান্তির কারণ ব্যাখ্যা করতে গিয়ে উদিতি জানান, লকডাউনের সময় তিনি ও তার তৎকালীন প্রেমিক গোল্ডেন রিট্রিভার প্রজাতির একটি কুকুর দত্তক নিয়েছিলেন। নাম রেখেছিলেন নোয়া। কিন্তু পরে কুকুরটির দেখভাল নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। উদিতির কথায়, ‘পোষ্যকে নিয়ে প্রবল ঝগড়া হত।’
শুধু পোষ্য নয়, ঘরদোর পরিষ্কার রাখা ও দৈনন্দিন অভ্যাস নিয়েও দুজনের মধ্যে মতের অমিল ছিল। উদিতি বলেন, ‘আমার পরিষ্কার-পরিচ্ছন্নতার পদ্ধতি আলাদা, ওর আলাদা।’ এসব বিষয়ও তাদের সম্পর্কে দূরত্ব তৈরি করেছিল বলে জানান তিনি।
সাবেক প্রেমিকের সঙ্গে বয়সের ব্যবধানও সম্পর্কে প্রভাব ফেলেছিল বলে দাবি উদিতির। তার অভিযোগ, সঙ্গী অনেক সময় তার ওপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা করতেন। তাকে বলা হ




