শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ায় যা বললেন রাধিকা
বিনোদন

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ায় যা বললেন রাধিকা

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ায় যা বললেন রাধিকা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৯ পিএম·সর্বশেষ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৯ পিএম
অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ায় যা বললেন রাধিকা

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে কথা বলেছেন ‘লাস্ট স্টোরিজ ৩’–এর অভিনেতা বিজয় ভার্মা ও রাধিকা মদন। তাদের মতে, এমন দৃশ্যে শুটিংয়ের মুহূর্তে দর্শকের দৃষ্টিভঙ্গির কথা মাথায় রাখলে অভিনয়ে মনোযোগ দেওয়া কঠিন।

এক সাক্ষাৎকারে রাধিকা মদন বলেন, ‘যাদের দৃষ্টিভঙ্গিই খারাপ, তাদের জন্য আমরা কী করতে পারি? তাদের বাড়িতে গিয়ে তো বলতে পারি না যে এসব করবেন না। সত্যি বলতে, কিছুই করার নেই।

অভিনেত্রীর মতে, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের সময় একজন শিল্পীকে মাথায় রাখতে হয় যে সেটি ফাঁস হওয়ার ঝুঁকি রয়েছে। সেই ঝুঁকি জেনেই দৃশ্যটিতে অভিনয় করতে হয় এবং আশা করতে হয়, এমন কিছু ঘটবে না।

রাধিকা আরও বলেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের আগে তিনি সম্ভাব্য ঝুঁকির কথা ভাবেন। তবে শেষ পর্যন্ত নিজের কাজটিই ঠিকভাবে করার চেষ্টা করেন। ‘লাস্ট স্টোরিজ ৩’–এ আলি ফজলের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন তিনি।

এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘আমরা জানি, এসব ক্লিপ অনেক ছড়িয়ে পড়বে। এটাই এখনকার বাস্তবতা। কিছু বিষয় আপনি বদলাতে পারবেন না।

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় নিয়ে এর আগে কথা বলেছেন অভিনেত্রী রাধিকা আপতেও। ২০১৬ সালের ‘পার্চড’ ছবিতে তার নগ্ন দৃশ্য অনলাইনে ফাঁস হওয়ার পর তিনি কীভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তা জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে।

রাধিকা আপতে বলেছিলেন, দৃশ্যটি ফাঁস হওয়ার পর তিনি বুঝতে পারেন, পরিচিত–অপরিচিত প্রায় সবাই সেটি দেখে ফেলেছেন। সেই সময় তিনি একাই থাকতেন। ফলে বিষয়টি তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছিল।

‘লাস্ট স্টোরিজ ৩’–এ ভালোবাসা, যৌনতা, আকাঙ্ক্ষা, অন্তরঙ্গতা ও আধুনিক সম্পর্কের নানা দিক উঠে এসেছে। ছবিটির অভিনয়ে আছেন বিজয় ভার্মা, রাধিকা মদন, আলি ফজল, অদিতি রাও হায়দারি, কঙ্কনা সেন শর্মাসহ আরও অনেকে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

১ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

১ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

১ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

১ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ফারাহ খানও পাপারাজ্জিদের সতর্ক করলেন

পরবর্তী সংবাদ

ত্বক ও চুলের গোপন রহস্য ফাঁস করলেন তৃপ্তি দিমরি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM