বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
১৫ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

ফারাহ খানও পাপারাজ্জিদের সতর্ক করলেন

ফারাহ খানও পাপারাজ্জিদের সতর্ক করলেন...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ৩:০৮ পিএমসর্বশেষ: ১ অক্টোবর ২০২৬, ৩:০৮ পিএম
ফারাহ খানও পাপারাজ্জিদের সতর্ক করলেন

সম্প্রতি বলিউড তারকাদের, বিশেষ করে নারী অভিনেত্রীদের পাপারাজ্জিদের অশালীন ছবি তোলার প্রবণতা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। ভাইজানের সেই কড়া সতর্কবার্তার রেশ কাটতে না কাটতেই এবার সোচ্চার হলেন প্রখ্যাত কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান।

মুম্বাইয়ের একটি স্থানে ফারাহ খানকে দেখে ছবি তুলতে এগিয়ে যান বেশ কয়েকজন পাপারাজ্জি। এবার পাপারাজ্জিদের সরাসরি সালমানের বার্তার কথা মনে করিয়ে দিলেন তিনি। দেখামাত্রই পরিচালক তাদের প্রশ্ন করেন— এখানে আসার কারণ কী?

তোলার আবদার জানালে সালমান খানের হুঁশিয়ারির কথা স্মরণ করিয়ে দিয়ে রসিকতার সুরে দৃঢ় কণ্ঠে এ কোরিওগ্রাফার বলেন, ‘সালমান ভাই পেছন থেকে ছবি তুলতে বারণ করেছেন, ঘুরুন, ঘুরুন। কোনোভাবেই যেন অশোভন বা আপত্তিজনক কোণ থেকে ছবি তোলা না হয়।

এর আগে ‘বিগ বস ২০’ অনুষ্ঠানের একটি পর্বে পাপারাজ্জিদের অনুচিত আচরণ নিয়ে ভীষণ চটেছিলেন ভাইজান। নারী তারকাদের অস্বস্তিকর ছবি তোলার তীব্র সমালোচনা করে সালমান খান বলেছিলেন, ‘নায়িকারা যে ধরনের শট বা অ্যাঙ্গেল মোটেও পছন্দ করেন না, তা পেছন থেকে তোলা হয় কেন?

তিনি বলেন, ‘সাই মাঞ্জরেকরকে দেখেছি এটা নিয়ে অস্বস্তিতে পড়তে। নেহা ধুপিয়া এর প্রতিবাদ করেছিলেন। এমনকি আমার নিজের ভাগ্নির পেছনে হেঁটেও তারা এভাবে ছবি তুলেছে আর ক্যাপশনে লিখেছে— ‘চিনতে পারছেন ইনি কে? এসব করার মানে কি?

ক্ষোভ প্রকাশ করে সালমান খান আরও বলেছিলেন— ‘এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে কষে থাপ্পড় মারা উচিত। ওদের বলা উচিত নিজেদের মা-বোনের ছবিও এভাবে তুলে দেখাতে। ৯০ শতাংশ নারীই এসব পছন্দ করেন না। যারা এসব ছবি তোলে, তাদের একবার সামনে পেতে চাই।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ