মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ফিফা নির্বাচনের আগে নিজ দেশের সমর্থনও হারালেন ইনফান্তিনো
খেলাধুলা

ফিফা নির্বাচনের আগে নিজ দেশের সমর্থনও হারালেন ইনফান্তিনো

ফিফা নির্বাচনের আগে নিজ দেশের সমর্থনও হারালেন ইনফান্তিনো...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ৫:৩০ পিএম·সর্বশেষ: ১ অক্টোবর ২০২৬, ৫:৩০ পিএম
ফিফা নির্বাচনের আগে নিজ দেশের সমর্থনও হারালেন ইনফান্তিনো

ফিফা সভাপতি হিসেবে আরও এক মেয়াদে থাকার পথে বড় ধাক্কা খেলেন জিয়ান্নি ইনফান্তিনো। নিজের দেশ সুইজারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফভি) তার পুনর্নির্বাচনের প্রার্থিতায় দেওয়া সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। অথচ চলতি বছরের জুনেই ইনফান্তিনোর পক্ষে সমর্থন জানিয়েছিল সুইস ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

গত ২৫ সেপ্টেম্বরের বৈঠকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এসএফভির কেন্দ্রীয় কমিটি। পরে ৩০ সেপ্টেম্বর এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত কয়েক মাসের ঘটনাপ্রবাহ নতুন করে মূল্যায়নের পর তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে, ফিফার নেতৃত্ব, সুশাসন, স্বচ্ছতা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে বেশ কিছু মৌলিক প্রশ্ন তৈরি হয়েছে।

ইনফান্তিনোর প্রার্থিতা নিয়ে ইউরোপের কয়েকটি ফুটবল অ্যাসোসিয়েশনের অবস্থান বদলের মধ্যেই এ সিদ্ধান্ত এলো। জুলাইয়ে ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার একটি পরিকল্পনা সামনে আনার পর ইনফান্তিনো ব্যাপক সমালোচনার মুখে পড়েন। পরে সেই প্রস্তাব স্থগিত করা হয়।

সুইস ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পিটার ক্নাবেল জানান, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ-সংক্রান্ত পরিকল্পনার পটভূমি, দায়িত্ব বণ্টন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের এখনও সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। তাই ইনফান্তিনোর প্রার্থিতায় সমর্থন অব্যাহত রাখার অবস্থানে তারা নেই।

সুইস ফুটবলের এই সিদ্ধান্তের আলাদা গুরুত্ব রয়েছে। ইনফান্তিনো সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং ফিফা ও ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা—দুটির সদর দপ্তরই সুইজারল্যান্ডে অবস্থিত।

এর আগে ইংল্যান্ড, ওয়েলস, ফ্রান্স ও সার্বিয়াসহ ইউরোপের আরও কয়েকটি জাতীয় ফুটবল সংস্থা ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনের আগে তার প্রার্থিতা ঘিরে সমর্থনের চিত্রে পরিবর্তন দেখা যাচ্ছে।

২০২৭ সালের মার্চে ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ইনফান্তিনো চতুর্থ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চান। সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর। তার নিজের দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের সমর্থন প্রত্যাহারের ঘটনা নির্বাচনের আগে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

রোনাল্ডোর আইকনিক ৭ নম্বর জার্সি যে পাচ্ছেন

পরবর্তী সংবাদ

রোহিত শর্মার আরও একটি সেঞ্চুরি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM