বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
১৫ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

রোনাল্ডোর আইকনিক ৭ নম্বর জার্সি যে পাচ্ছেন

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জাতীয় দল ছাড়ার পর তার আইকনিক ৭ নম্বর জার্সি রাফায়েল লেওয়ার হাতে পড়ল। পর্তুগালের নতুন স্কোয়াডে আসন্ন ম্যাচে লেওয়ে এই নম্বর পরবে।

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ৬:১৮ পিএমসর্বশেষ: ১ অক্টোবর ২০২৬, ৬:১৮ পিএম
রোনাল্ডোর আইকনিক ৭ নম্বর জার্সি যে পাচ্ছেন

জাতীয় দলের ক্যাম্প থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিদায় নেওয়ার পরই তার দীর্ঘদিনের পরিচিত ৭ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে রাফায়েল লেওয়ার হাতে। ডেনমার্কের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে পর্তুগালের নতুন স্কোয়াড তালিকায় লেওয়ার নামের পাশে রোনাল্ডোর সেই আইকনিক নম্বর রাখা হয়েছে।

ইতালিয়ান সাংবাদিক ও দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে তিনি লেখেন, পর্তুগালের হয়ে রোনাল্ডোর বিখ্যাত ৭ নম্বর জার্সি এবার পরবেন লেও।

রোমানো আরও জানান, রোনাল্ডো জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার পরপরই দুই ম্যাচে ৭ নম্বর জার্সিটি লেওকে পরানোর সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল।

এর আগে বুধবার হঠাৎ করেই জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন রোনাল্ডো। পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। নরওয়ের বিপক্ষে ম্যাচেও পর্তুগাল জয় পেলেও রোনাল্ডোকে বেঞ্চে থাকতে হয়েছিল।

জাতীয় দলে গুরুত্বপূর্ণ ম্যাচেও নিয়মিত বেঞ্চে বসে থাকার বিষয়টি রোনাল্ডোর জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছিল বলে আলোচনা রয়েছে। কোচের সঙ্গে সম্পর্কের অবনতিও তার ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে ইনস্টাগ্রামে রোনাল্ডো লিখেছেন, সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পরই তিনি ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন।

নিজের সিদ্ধান্তের বিস্তারিত কারণ অবশ্য এখনই প্রকাশ করেননি পর্তুগিজ অধিনায়ক। রোনাল্ডো জানিয়েছেন, যথাসময়ে তিনি পর্তুগালের মানুষকে পুরো বিষয়টির সত্যতা জানাবেন। একই সঙ্গে জাতীয় দলের প্রতি নিজের সর্বোচ্চটা সব সময় দিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ