সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
১৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

আন্তর্জাতিক

জাপানি নারী হত্যার অভিযোগে মার্কিন মেরিন আটক

জাপানি নারী হত্যার অভিযোগে মার্কিন মেরিন আটক...

ফ
ফাতেমা খানম· আন্তর্জাতিক সংবাদদাতা
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ৪:২৭ এএমসর্বশেষ: ৫ অক্টোবর ২০২৬, ৪:২৭ এএম
জাপানি নারী হত্যার অভিযোগে মার্কিন মেরিন আটক

জাপানের ওকিনাওয়া অঞ্চলে আন্না ইয়াগি নামে এক জাপানি নারীকে হত্যার অভিযোগে এক মার্কিন মেরিন সদস্যকে আটক করেছে দেশটির পুলিশ।

শনিবার রাজধানী নাহা শহরের একটি হোটেল কক্ষে ওই হত্যাকাণ্ড ঘটে। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রোববার ফুতেনমা মার্কিন বিমান ঘাঁটিতে কর্মরত ওই মেরিন সদস্যকে আটক করা হয়।

পুলিশ জানায়, হোটেলের কক্ষ থেকে আন্না ইয়াগির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দেখে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন আন্না ইয়াগির সঙ্গে এক বিদেশি নাগরিক হোটেলে প্রবেশ করেন। পরে ওই ব্যক্তিকে ওয়ালেট, ব্যাকপ্যাকসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে একা হোটেল থেকে বের হয়ে যেতে দেখা যায়।

ঘটনার পর টোকিওতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে প্রতিবাদ জানিয়েছে জাপান সরকার। মার্কিন দূতাবাস জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্তে তারা জাপান কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করবে।

স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আন্না ইয়াগির লাশ উদ্ধার করা হয়। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে, পরদিন দুপুর ১টার দিকে সন্দেহভাজন ওই মার্কিন মেরিন সদস্যকে আটক করে পুলিশ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ফ

ফাতেমা খানম

আন্তর্জাতিক সংবাদদাতা

আন্তর্জাতিক বিভাগের প্রধান সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ