সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
১৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সমঝোতার চেয়ে উত্তেজনা বাড়ার আশঙ্কা

ইরান যুদ্ধে সমঝোতার চেয়ে উত্তেজনা বাড়ার আশঙ্কা...

ফ
ফাতেমা খানম· আন্তর্জাতিক সংবাদদাতা
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ৯:৫৪ এএমসর্বশেষ: ৫ অক্টোবর ২০২৬, ৯:৫৪ এএম
ইরান যুদ্ধে সমঝোতার চেয়ে উত্তেজনা বাড়ার আশঙ্কা

ইরান নিয়ে চলমান যুদ্ধে শিগগির সমঝোতায় পৌঁছানোর চেয়ে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কাই বেশি বলে মনে করছেন সাবেক দুই কূটনীতিক। তাদের মতে, সংঘাত এখনই শান্তিচুক্তি বা দীর্ঘস্থায়ী অচলাবস্থার দিকে যাচ্ছে না।

ইরানের সাবেক কূটনীতিক হোসেইন মুসাভিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের নেতারা যুদ্ধের কারণ হিসেবে তেল নয়, ইরানের পারমাণবিক কর্মসূচির কথা বললেও ইরানের নেতারা সেই বক্তব্য বিশ্বাস করেন না।

মুসাভিয়ান ও সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আইর—দুজনই এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যুক্ত ছিলেন। তারা ‘দ্য বটম লাইন’কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বর্তমান সংঘাতের দ্রুত অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

তাদের মতে, সংঘাত শিগগির কোনো শান্তিচুক্তিতে গড়াবে—এমন পরিস্থিতি এখনো তৈরি হয়নি। একইভাবে, দীর্ঘস্থায়ী ‘অচলাবস্থা’ তৈরি হওয়ার সম্ভাবনাও তারা দেখছেন না।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ফ

ফাতেমা খানম

আন্তর্জাতিক সংবাদদাতা

আন্তর্জাতিক বিভাগের প্রধান সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ