শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /নাৎসি স্যালুটের ভিডিও প্রকাশের পর ক্ষমা চাইলেন সামোয়ার প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

নাৎসি স্যালুটের ভিডিও প্রকাশের পর ক্ষমা চাইলেন সামোয়ার প্রধানমন্ত্রী

নাৎসি স্যালুটের ভিডিও প্রকাশের পর ক্ষমা চাইলেন সামোয়ার প্রধানমন্ত্রী...

ফ
ফাতেমা খানম· আন্তর্জাতিক সংবাদদাতা
·প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পিএম·সর্বশেষ: ৫ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পিএম
নাৎসি স্যালুটের ভিডিও প্রকাশের পর ক্ষমা চাইলেন সামোয়ার প্রধানমন্ত্রী

সামোয়ার প্রধানমন্ত্রী লা‘আউলি লেউয়াতেয়া স্মিট একটি পুরোনো ভিডিও প্রকাশের পর ক্ষমা চেয়েছেন। ভিডিওতে তাকে নাৎসি স্যালুটের ভঙ্গি করে ‘হেইল হিটলার’ বলতে দেখা যায়।

সোমবার তিনি এ ঘটনায় ক্ষমা চান।

স্থানীয় সংবাদপত্র সামোয়া অবজারভার রোববার সাত সেকেন্ডের ওই ভিডিও প্রকাশ করে। এরপর সোমবার শ্মিট ক্ষমা চেয়ে বিবৃতি দেন।

টি ধারণ করা হয়েছিল ২০০৭ সালের জুলাইয়ে সাভাইই দ্বীপে স্মিট পরিবারের এক পুনর্মিলনী অনুষ্ঠানে। তখন শ্মিট ছিলেন পার্লামেন্টের সদস্য ও ডেপুটি স্পিকার।

তে মাইক্রোফোন হাতে স্মিটকে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে ‘হিপ হিপ’ বলে স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তিনি সবাইকে ডান হাত ওপরে তুলে ‘হেইল হিটলার’ বলতে বলেন। ভিডিওতে থাকা প্রায় ১০ থেকে ১২ জন মানুষকে তার সঙ্গে একই ভঙ্গি করতে দেখা যায়।

রেডিও নিউজিল্যান্ড (আরএনজেড) জানিয়েছে, সামোয়ায় তাদের প্রতিনিধির মাধ্যমে তারা ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেছে।

সোমবার স্মিট বলেন, অনুষ্ঠানে তখন যে উদ্দেশ্যই থাকুক না কেন, ওই কথা ও অঙ্গভঙ্গি ছিল অনুপযুক্ত। এ ঘটনায় কেউ আহত বা ক্ষুব্ধ হয়ে থাকলে তিনি তার জন্য দুঃখ প্রকাশ করেন।

স্মিট বলেন, ‘আমি নাৎসিবাদ, ইহুদিবিদ্বেষ, বর্ণবাদ এবং সব ধরনের রাজনৈতিক চরমপন্থা প্রত্যাখ্যান করি।

তিনি আরো বলেন, ওই ঘটনা তার ব্যক্তিগত বিশ্বাস কিংবা সামোয়ার সরকার ও জনগণের মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না।

সামোয়া অবজারভারকে মন্তব্য করা কয়েকজন শিক্ষাবিদের সমালোচনার পর তিনি ক্ষমা চান। নাৎসি জার্মানির ইতিহাসবিদ রিচার্ড ইভান্স পত্রিকাটিকে ই-মেইলে বলেন, ভিডিওটি ‘বিস্ময়কর ও উদ্বেগজনক’।

ইউনিভার্সিটি অব ক্যান্টারবারির শিক্ষাবিদ অ্যান-মেরি ব্র্যাডিও শ্মিটের কাছে ঘটনার ব্যাখ্যা ও ক্ষমা চাওয়ার দাবি জানান।

২০২৫ সালে প্রধানমন্ত্রী হওয়া শ্মিট প্রকাশ্যে ইসরাইলের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন। শপথ অনুষ্ঠানে তিনি ইহুদি ধর্মীয় প্রার্থনার চাদর পরেছিলেন। ওই অনুষ্ঠানে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত শোফার নামের শিংও বাজানো হয়।

এ ছাড়া ২০২৬ সালের শেষ নাগাদ জেরুজালেমে সামোয়ার দূতাবাস খোলার প্রতিশ্রুতিও দিয়েছেন স্মিট। শহরটির মর্যাদা নিয়ে বিরোধ এবং ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে দাবির কারণে অল্প কয়েকটি দেশই সেখানে দূতাবাস স্থাপন করেছে।

সোমবারের বিবৃতিতে স্মিট বলেন, এ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা তিনি সমাপ্ত বলে মনে করছেন। এখন তিনি দেশের অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় মনোযোগ দিতে চান।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ফ

ফাতেমা খানম

আন্তর্জাতিক সংবাদদাতা

আন্তর্জাতিক বিভাগের প্রধান সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

১ সপ্তাহ আগে
উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র

উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র

১ মাস আগে
ভারতশাসিত কাশ্মীরে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান

ভারতশাসিত কাশ্মীরে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান

১ মাস আগে
মধ্যপ্রাচ্যে সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে পাকিস্তান-বাহরাইন

মধ্যপ্রাচ্যে সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে পাকিস্তান-বাহরাইন

১ মাস আগে
চীনে পারিবারিক মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানে নেতৃত্বের সংকট, দায়িত্ব নিতে অনাগ্রহী উত্তরসূরিরা

চীনে পারিবারিক মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানে নেতৃত্বের সংকট, দায়িত্ব নিতে অনাগ্রহী উত্তরসূরিরা

১ মাস আগে
ট্রাম্প প্রশাসনের চাপে ভুয়া তথ্যবিরোধী সম্মেলন থেকে সরে গেল ইইউ

ট্রাম্প প্রশাসনের চাপে ভুয়া তথ্যবিরোধী সম্মেলন থেকে সরে গেল ইইউ

১ মাস আগে
পূর্ববর্তী সংবাদ

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

পরবর্তী সংবাদ

মক্কা জোটের গুরুত্বপূর্ণ বৈঠক আজ রিয়াদে, আলোচনায় পড়বে এলাকাসম্পর্কীয় পরিস্থিতি ও প্রতিরক্ষা সহযোগিতা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM