// Copy link functionality const copyBtn = document.querySelector('.copy-link-btn'); if (copyBtn) { copyBtn.addEventListener('click', function() { const url = this.getAttribute('data-url'); navigator.clipboard.writeText(url).then(function() { // Show success message const originalText = copyBtn.innerHTML; copyBtn.innerHTML = 'Copied!
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পুলিশের হেফাজত থেকে দ্বিতীয়বারের মতো পালিয়ে গেছেন হত্যা মামলার এক আসামি।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
এর আগে গত বছরের ১৯ জুন ঢাকার মেট্রোপলিটন সেশন জজ আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে গিয়েছিলেন শরীফুল ইসলাম। ৩০ বছর বয়সী এই যুবকের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিপুরে।
পুলিশ বাদী হয়ে ওই দিনই তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা করে। এর চার মাসের বেশি সময় পরে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়ের মামলায় পুলিশ শরীফুলকে গ্রেপ্তার করে।
এরপর তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালতে তোলা হয়।
পুলিশ জানিয়েছে, শুনানি শেষে শরীফুল আবারও পালিয়ে গেছেন।
‘কাঠগড়ায় হাতকড়া ঢিলা করে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে আসামি শরীফুল পালিয়ে গেছেন,’ সাংবাদিকদের বলেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।
২০১৮ সালে রাজধানীর খিলগাঁওয়ে ১৪ বছর বয়সী স্কুলছাত্র জিসান হোসেনকে অপহরণ ও হত্যার ঘটনায় দায়ের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন শরীফুল।
গত বছরের ১৯ জুন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন সেশন জজ আদালত-৩ থেকে মেট্রোপলিটন সেশন জজ আদালতের হাজতখানায় নেওয়ার সময় আদালত প্রাঙ্গণ থেকে শরীফুল পালিয়ে যান।
সে সময় পুলিশ জানিয়েছিল, প্রসিকিউশনের সাক্ষীর জবানবন্দি গ্রহণের পর শরীফুলকে আদালতের হাজতখানায় নেওয়ার সময় তিনি কনস্টেবল শহীদুল্লাহকে আঘাত করে পালিয়ে যান। হাতকড়া খুলতে আসামি একটি ধাতব বস্তু ব্যবহার করেছিলেন।



