শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
২৪শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

খাজার আত্মজীবনীতে উঠে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেটের কালো অধ্যায়ের গল্প

খাজার আত্মজীবনীতে উঠে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেটের কালো অধ্যায়ের গল্প...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ৩:১৯ পিএমসর্বশেষ: ৯ অক্টোবর ২০২৬, ৩:১৯ পিএম
খাজার আত্মজীবনীতে উঠে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেটের কালো অধ্যায়ের গল্প

উসমান খাজার নতুন বই নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বইটি শিগগির প্রকাশিত হবে। আট বছর আগের স্যান্ডপেপার কাণ্ড নিয়ে এই ব্যাটারের নিজের কথা থাকবে বইয়ে। কামিন্স জানিয়েছেন, খাজা তাকে আগেই বইয়ের খবর দিয়েছিলেন।

ডারবানে প্রথম টেস্টের আগে একটি খবর এসেছিল। বলা হয়েছিল, বইয়ের একটি অংশ নিয়ে খাজা কামিন্স ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গের সঙ্গে কথা বলেছেন। ওই অংশে সেই ঘটনার বিবরণ আছে। দ্য এজ পত্রিকা গ্রিনবার্গের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছে। তাদের খবর অনুযায়ী, কথা হয়েছিল এবং সিরিজ শেষ হওয়ার পর বইটি প্রকাশ হবে।

প্রথম টেস্টের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কামিন্স। তিনি বলেন, খাজার বই নিয়ে তার কোনো আপত্তি নেই। বইয়ের নাম ‘সবর’।

কামিন্স বলেছেন, ‘উজ কয়েক সপ্তাহ আগে আমাকে ফোন করেছিল। বলেছিল, সে একটা বই বের করছে। বেশি বিস্তারিত কিছু বলেনি। শুধু আগে থেকে জানিয়ে রেখেছিল যে সে বই লিখছে। আমি বলেছি, কোনো সমস্যা নেই, যেমন সব সময় বলি।

সেখানে উঠে আসবে অজি ক্রিকেটের কালো অধ্যায় ‘স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি’র কথা। তিনি আরও বলেন, ‘নিজের গল্প বলো। ঠিক আছে। ঘটনাটা অনেক আগের। তখনই সব তদন্ত হয়ে গেছে। আমরা প্রতিটি প্রশ্নের উত্তর লাখো বার দিয়েছি। তখনই বিষয়টির নিষ্পত্তি হয়েছে। আমি শুধু এটুকু বলতে পারি, দল হিসেবে আমরা সামনে এগিয়ে গেছি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ