বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
খেলাধুলা

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ৩:৫৯ পিএম·সর্বশেষ: ৯ অক্টোবর ২০২৬, ৩:৫৯ পিএম
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফারহান আলী ওয়াহিদ।

বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক অভিষেকের পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফারহান আলী ওয়াহিদ। ১৯ বছর বয়সি এই ফুটবলার গত মাসে ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের হয়ে অভিষেকের পাশাপাশি ইন্দোনেশিয়ার বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক গোলও করেন। এবার ক্লাব ফুটবলেও বিশেষ স্বীকৃতি পেলেন বাংলাদেশের শিকড় থাকা এই তরুণ।

২০১৯ সাল থেকে ফুলহাম ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় জনি হেইনেসের নামে একাডেমির বর্ষসেরা ফুটবলারকে পুরস্কৃত করে আসছে ক্লাবটি। খেলোয়াড় ও কোচিং স্টাফদের সম্মিলিত ভোটে নির্বাচিত সেরা তরুণ ফুটবলারকে দেওয়া হয় ‘জনি হেইনেস ট্রফি’। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ২০২৬ সালের বিজয়ী হিসেবে ফারহানের নাম ঘোষণা করে ফুলহাম।

ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, ফারহান আলী ওয়াহিদ ২০২৬ সালের জনি হেইনেস ট্রফি জিতেছেন।

পুরস্কার জয়ের অনুভূতি জানাতে গিয়ে ফারহান বলেন, সতীর্থদের ভোট পেয়ে এই স্বীকৃতি অর্জন করা তার জন্য অত্যন্ত আনন্দের ও তৃপ্তিদায়ক। সতীর্থদের সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না বলেও জানান তিনি। তার মতে, সতীর্থরাই ভালো খেলার মানদণ্ড তৈরি করেন, অনুপ্রেরণা জোগান এবং প্রতিযোগিতামূলক পরিবেশের মাধ্যমে তাকে আরও ভালো খেলোয়াড় হয়ে উঠতে সহায়তা করেন। অতীতে যারা এই ট্রফি জিতেছেন, তাদের তালিকায় নিজের নাম দেখতে পাওয়াকেও বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতাও ফারহানের কাছে স্মরণীয়। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রতিনিধিত্ব করা তার ও পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। দলের হয়ে গোল করতে পেরে তিনি আনন্দিত। ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রায় ৫০ হাজার দর্শকের সামনে গোল করার অভিজ্ঞতা এবং স্টেডিয়ামের উচ্ছ্বসিত পরিবেশ তার কাছে বিশেষ হয়ে থাকবে।

গত মৌসুমে পেশাদার ফুটবলে নিজের প্রথম বছরেই দারুণ পারফরম্যান্স দেখান ফারহান। ফুলহামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে প্রিমিয়ার লিগ টুতে ২১ ম্যাচে ১৭টি গোলে অবদান রাখেন তিনি। তার পারফরম্যান্সে লিগে চতুর্থ স্থান অর্জন করে দলটি। গত বছরের নভেম্বরে প্রতিযোগিতাটির মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছিলেন এই তরুণ।

পরে ফুলহাম থেকে ধারে ইংলিশ ফুটবলের পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে যোগ দেন ফারহান। দলটির হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন তিনি।

ফারহানের জন্ম ২০০৬ সালের ৯ ডিসেম্বর যুক্তরাজ্যে। তার বাবা-মা দুজনেরই জন্ম সেখানে হলেও পরিবারের শিকড় বাংলাদেশের সিলেটে। চেলসির একাডেমিতে ফুটবলের প্রাথমিক প্রশিক্ষণ নেওয়ার পর ২০১৯ সালে ফুলহামে যোগ দেন তিনি।

ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশের জার্সি বেছে নেন ফারহান। গত মে মাসে তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ। এরপর গত মাসে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচেই গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই তরুণ। এবার ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড়ের স্বীকৃতি পেয়ে ক্যারিয়ারে যোগ করলেন আরেকটি উল্লেখযোগ্য অর্জন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

চার-ছক্কার ঝড় তুলেও তামিমের রেকর্ড ভাঙা হলো না তানজিদের

পরবর্তী সংবাদ

খাজার আত্মজীবনীতে উঠে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেটের কালো অধ্যায়ের গল্প

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM