মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /চিকিৎসকদের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চাইলেন আইনজীবীরা
খেলাধুলা

চিকিৎসকদের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চাইলেন আইনজীবীরা

চিকিৎসকদের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চাইলেন আইনজীবীরা...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ৬:১১ পিএম·সর্বশেষ: ৯ অক্টোবর ২০২৬, ৬:১১ পিএম
চিকিৎসকদের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চাইলেন আইনজীবীরা

আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর সময় তার চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল টিমের সদস্যদের জন্য সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত কারাদণ্ড চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার আদালতে যুক্তিতর্কে এ দাবি জানানো হয়।

মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে ৮৬ বিশ্বকাপ কিংবদন্তির অস্ত্রোপচার করানো হয়। এরপর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় থাকা অবস্থায় ২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান ম্যারাডোনা। তার চিকিৎসায় অবহেলার অভিযোগে গত এপ্রিল থেকে সাতজন চিকিৎসাকর্মীর বিচার চলছে।

অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর বুয়েনস এইরেসের শহরতলি তিগ্রেতে একটি ভাড়া বাসায় হৃদরোগ এবং অ্যাকিউট পালমোনারি এডেমাতে (ফুসফুসে তরল জমে যাওয়া) মারা যান ৬০ বছর বয়সি ম্যারাডোনা। দীর্ঘদিন মাদকাসক্তিতে ভুগেছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

ম্যারাডোনার প্রধান চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, মনস্তত্ত্ববিদ, নার্সসহ পুরো মেডিকেল টিমের বিরুদ্ধে অভিযোগ—কিংবদন্তির মৃত্যুর আগের দিনগুলোয় তারা চরম অবহেলাপূর্ণ চিকিৎসাসেবা দিয়েছেন। আসামিরা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন।

চূড়ান্ত যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী প্যাট্রিসিও ফেরাই বলেন, আসামিদের ‘বিশৃঙ্খল ব্যবস্থাপনা’ অসুস্থ রোগীকে ‘সম্পূর্ণ সহায়হীন অবস্থায় ফেলে দিয়েছিল এবং তার ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছিল’।

ফেরাই অভিযোগ করেন, আসামিরা ‘তাদের দায়িত্ব লঙ্ঘন করেছেন, চিকিৎসাবিদ্যার নিয়মের পরিপন্থি কাজ করেছেন’ এবং ‘যেসব পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক ছিল, তা বর্জন করেছেন’।

আসামিদের বিরুদ্ধে ‘ডোলো ইভেঞ্চুয়াল’ অভিযোগ আনা হয়েছে। আইনি এই পরিভাষার অর্থ হলো, কোনো ব্যক্তি নিজের কাজের পরিণতি সম্পর্কে জেনেও সেই কাজ করে যাওয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ড লুকের জন্য সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন। এ ছাড়া মনোরোগ বিশেষজ্ঞ, নার্স, সমন্বয়কসহ অন্য চিকিৎসাকর্মীদের জন্য ৪ থেকে ১০ বছরের কারাদণ্ডের আবেদন করা হয়েছে।

স্বাস্থ্যকর্মীদের দাবি, ম্যারাডোনার মৃত্যু অপ্রত্যাশিত ছিল এবং তারা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করেছিলেন। পাশাপাশি প্রত্যেক আসামি ম্যারাডোনার চিকিৎসায় ব্যক্তিগত দায় এড়িয়ে গেছেন।

চিকিৎসকেরা অবহেলা থেকে ম্যারাডোনাকে হাসপাতালে না রেখে বাড়িতে সুস্থ করে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন কিনা, তা নিয়েই মূলত এ মামলার বিচার চলছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়, আসামিরা কর্তব্যে কী পরিমাণ অবহেলা করেছিলেন, তার প্রমাণ হলো সেই বাড়িতে হাসপাতালের বিছানা, ডিফিব্রিলেটর (চিকিৎসা যন্ত্র, যা হৃদ্যন্ত্রে নিয়ন্ত্রিত বৈদ্যুতিক শক দিয়ে স্বাভাবিক স্পন্দন ফিরিয়ে আনে), অ্যাম্বুলেন্স বা ন্যূনতম চিকিৎসাসামগ্রীর অস্তিত্ব ছিল না।

বেশ কয়েকজন চিকিৎসাবিশেষজ্ঞ আদালতে সাক্ষ্য দিয়েছেন, মৃত্যুর আগে ম্যারাডোনার শরীরে এডেমা, ট্যাকিকার্ডিয়া (দ্রুত হৃৎস্পন্দন) ও শ্বাসকষ্টের মতো বিপজ্জনক লক্ষণ দেখা দিলেও চিকিৎসকেরা সময়মতো কোনো পদক্ষেপ নেননি।

রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী কোসমে ইরিবারেন গতকাল বলেন, ‘ডিয়েগো আরমান্দো ম্যারাডোনার মৃত্যু আকস্মিকভাবে হয়নি; এই মর্মান্তিক পরিণতির লক্ষণ অনেক আগেই স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছিল।

গতকাল আদালতে যুক্তিতর্কের শুরুতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সাবেক এই ফুটবলারের মৃতদেহের কিছু শিউরে ওঠার মতো ছবি প্রদর্শন করেন, যেখানে তার পেট অস্বাভাবিকভাবে ফোলা দেখাচ্ছিল। তখন আদালতে উপস্থিত ম্যারাডোনার মেয়েরা ছবিগুলো না দেখতে নিজেদের মুখ ঢেকে রাখেন।

ধারণা করা হচ্ছে, এই যুক্তিতর্ক পর্ব শেষ হতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে এবং পরবর্তী সময়ে মামলার রায় ঘোষণা করা হবে। এর আগে ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় প্রথম বিচারকার্য আড়াই মাস চলার পর গত বছর বাতিল হয়। কারণ হিসেবে জানা যায়, বিচারকদের একজন এ মামলা নিয়ে একটি গোপন প্রামাণ্যচিত্রে অংশ নিয়েছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

পর্তুগালের ক্যাম্প ছেড়ে মাকে ফোনে কী বলেছিলেন রোনালদো

পরবর্তী সংবাদ

বড় সিদ্ধান্তটাই নিচ্ছেন আলভারেজ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM