মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /পর্তুগালের ক্যাম্প ছেড়ে মাকে ফোনে কী বলেছিলেন রোনালদো
খেলাধুলা

পর্তুগালের ক্যাম্প ছেড়ে মাকে ফোনে কী বলেছিলেন রোনালদো

পর্তুগালের ক্যাম্প ছেড়ে মাকে ফোনে কী বলেছিলেন রোনালদো...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ৭:১৬ পিএম·সর্বশেষ: ৯ অক্টোবর ২০২৬, ৭:১৬ পিএম
পর্তুগালের ক্যাম্প ছেড়ে মাকে ফোনে কী বলেছিলেন রোনালদো

পর্তুগাল জাতীয় দলের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন ‘সিআর সেভেনের’ মা।

জাতীয় দলের কোচ হোর্হে জেসুসের সাথে মতবিরোধের জেরে গত সপ্তাহে ডেনমার্কে পর্তুগালের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। ঘটনার পরপরই চারদিকে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে, এমনকি জল গড়ায় রাজনীতির ময়দানেও।

এরপর তিনি একটি দীর্ঘ ও বিস্তারিত বিবৃতি দিয়ে নিজের পক্ষের ঘটনার বিবরণ তুলে ধরেন এবং তা ব্যবহার করে কোচ জেসুসের ওপর তীব্র আক্রমণ চালান। তিনি পর্তুগাল জাতীয় দলের হয়ে আর কখনো মাঠে নামবেন কিনা, তা নিয়ে এখনো অনিশ্চয়তা থেকে যাচ্ছে।

পর্তুগিজ ম্যাগাজিন টিভি ৭ ডিয়াস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৭১ বছর বয়সি মারিয়া দোলোরেস দো সাক্রামেন্তো দোস সান্তোস অ্যাভেইরো বলেন, ‘আমার মন খারাপ, আর এটাই স্বাভাবিক। বিষয়টায় আমি বেশ ধাক্কা পেয়েছি। আমার ছেলে তো রাজকীয়ভাবে (বড় দরজা দিয়ে) বিদায় নিতে পারত, অথচ তাকে পেছনের পথ (ছোট দরজা) দিয়ে বিদায় নিতে হলো। তবে এসব নিয়ে ভেবে লাভ নেই, যা করার উপরওয়ালাই করবেন।

পুরো ঘটনার কারণে মারিয়া দোলোরেস একটু কেঁদেও ফেলেছেন জানিয়ে বলেন, ‘কান্না করলে মনটা হালকা হয়। এখন আমাদের এই কঠিন সময়টা পার করতে হবে।

ক্যাম্প ছেড়ে আসার পর মায়ের সঙ্গে ফোনে কথা বলার সময় রোনালদো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। রোনালদোর মায়ের মুখেই শোনা যাক ঠিক কী কথা হয়েছিল তাদের মধ্যে, ‘ও আমাকে বলল, মা, একদম চিন্তা কোরো না। আমরা সবাই যখন মিলিত হব, তখন আমি সত্যিটা খুলে বলব। আমি তখন উত্তর দিলাম, ঠিক আছে আমার বাবা, পরিস্থিতিটা আবারও নিজের পক্ষে ঘুরিয়ে নাও। ব্যস, এতটুকুই। আমি ওকে শান্ত থাকতে বলেছিলাম, কিন্তু ওর মেজাজ যা করানোর করিয়েই ছাড়ল। দেখা যাক কী হয়। আমি ওকে সব ধরনের সমর্থন দিয়েছি, যদিও তাতে খুব একটা কাজ হয়নি। তবে তাতে কিছু যায়-আসে না। সে পর্তুগালকে এত কিছু দিয়েছে, সে কারণেই সে সবসময় সবার হৃদয়ে থাকবে। সে সব সময়ই পর্তুগালের নায়ক ছিল।

রোনালদোর মায়ের বিশ্বাস, পর্তুগালের মানুষ ‘রোনালদোকে ঠিক যতটা মূল্যায়ন করা উচিত, ততটা করে না। তবে আমাদের পর্তুগিজদের স্বভাবই তো এমন।’ সম্প্রতি তার বোন এলমা অ্যাভেইরো-ও সামাজিক মাধ্যমে রোনালদোর পাশে দাঁড়িয়েছিলেন।

২০০৩ সালে পর্তুগালের হয়ে অভিষেকের পর থেকে রোনালদো জাতীয় দলের হয়ে ২৩৪টি ম্যাচ খেলেছেন এবং ১৪৬টি গোল করেছেন। ২০১৬ সালে তিনি পর্তুগালকে ইউরো কাপ জেতান, যা ছিল দেশের ফুটবলের ইতিহাসে প্রথম কোনো বড় আন্তর্জাতিক শিরোপা।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

লিটনের ফিফটি, ৩০০ পার করল বাংলাদেশ

পরবর্তী সংবাদ

চিকিৎসকদের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চাইলেন আইনজীবীরা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM