শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
২৩শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

ফিচার ও বিচিত্র

স্তন ক্যান্সার সচেতনতায় কাল রাজধানীতে গোলাপি শোভাযাত্রা

স্তন ক্যান্সার সচেতনতায় কাল রাজধানীতে গোলাপি শোভাযাত্রা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএমসর্বশেষ: ৯ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএম
স্তন ক্যান্সার সচেতনতায় কাল রাজধানীতে গোলাপি শোভাযাত্রা

স্তন ক্যান্সার প্রতিরোধ, শুরুর দিকেই রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে আগামীকাল ১০ অক্টোবর পালন করা হবে ‘স্তন ক্যান্সার সচেতনতা দিবস’। এ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) সংলাপ ও রাজধানীতে বর্ণাঢ্য ‘গোলাপি শোভাযাত্রা’র আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও বিএমইউ-এর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের যৌথ উদ্যোগে আগামীকাল শনিবার সকাল ১০টায় বিএমইউ-এর ডা. মিলন হলে “স্তন ক্যান্সারের বৈশ্বিক ও জাতীয় পরিস্থিতি বিশ্লেষণ ও উত্তরণের উপায়” শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। সঞ্চালনা করবেন ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

সংলাপ শেষে সকাল ১১টায় বিএমইউ প্রাঙ্গণ থেকে ‘গোলাপি শোভাযাত্রা’ বের হয়ে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত প্রদক্ষিণ করবে এবং পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। দিবসটির পাশাপাশি অক্টোবর মাসজুড়ে দেশব্যাপী বহুমাত্রিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ