শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
২৪শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

আশুলিয়ায় ঝুট গোডাউনে আগুন

আশুলিয়ায় ঝুট গোডাউনে আগুন...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ১১:০৯ পিএমসর্বশেষ: ৯ অক্টোবর ২০২৬, ১১:০৯ পিএম
আশুলিয়ায় ঝুট গোডাউনে আগুন

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ঝুট গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

আজ শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে ওই গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুকসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামগড়া ফ্যান্টাসি কিংডমের পাশের এলাকায় একটি জুট গোডাউনে আগুনের খবর পেয়ে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। রাস্তায় প্রচুর যানজট থাকার কারণে এখনো একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। কিছুক্ষণের মধ্যে হয়তো তারা পৌঁছে যাবেন। তারপর বিস্তারিত জানানো যাবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ