বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ
জাতীয়

দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:৫০ এএম·সর্বশেষ: ১০ অক্টোবর ২০২৬, ১২:৫০ এএম
দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

দুর্গাপূজা সামনে রেখে পুরান ঢাকার শাঁখারীবাজার ও তাঁতীবাজারে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে দিনরাত পরিশ্রম করছেন তারা।

এদিকে, পূজার সাজসজ্জার সরঞ্জাম বিক্রির বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। পূজার আর মাত্র আট দিন বাকি থাকলেও শাঁখারীবাজারের দোকানগুলোতে প্রত্যাশিত ক্রেতার দেখা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শাঁখারীবাজার ও তাঁতীবাজারে প্রতিমা তৈরির কয়েকটি শিল্পালয় ঘুরে দেখা যায়, কারিগররা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন। সময় কম থাকায় কাজ শেষ করতে কোথাও কোথাও অতিরিক্ত কারিগর নিয়োগ করা হয়েছে। আবার কারিগর সংকটে কয়েকটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ এখনো শুরু হয়নি।

প্রতিমাশিল্পী বিপ্লব দাস সাংবাদিকদের জানান, এ বছর তিনি তিনটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ নিয়েছেন। প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরির জন্য ৮৫ হাজার থেকে ৯০ হাজার টাকা করে নিচ্ছেন। গত বছর পারিশ্রমিক ছিল ৮০ হাজার টাকার কম।

তিনি বলেন, ‘প্রতিমা তৈরির সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় এ বছর প্রতিমা তৈরির খরচও বেড়েছে।

আরেক প্রতিমাশিল্পী গোপাল পাল জানান, হাতে সময় খুব কম। এই সময়ের মধ্যেই প্রতিমা তৈরির কাজ শেষ করতে হবে। তাই দিনরাত কাজ করছেন তারা।

তিনি বলেন, ‘এখনো আমরা রঙের কাজ শুরু করতে পারিনি। আজকের মধ্যে মাটির কাজ শেষ করব। এরপর প্রতিমা শুকিয়ে রঙ করব।

গোপাল পালও জানান প্রতিমা তৈরিতে খরচ বাড়ার কথা। তিনি বলেন, ‘প্রতিমা তৈরির পর সেগুলো সাজানোর জন্য অলংকার, শাড়ি ও কাপড়ের প্রয়োজন হয়। মণ্ডপের আয়োজকদের চাহিদা ও রুচি অনুযায়ী প্রতিমার সাজসজ্জা করা হয়।

এদিকে, শাঁখারীবাজারে সাজসজ্জার সরঞ্জামের দোকানগুলোতে ক্রেতার উপস্থিতি কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

‘সাজঘর’ দোকানের মালিক রতন দপ্তর সাংবাদিকদের বলেন, ‘এ বছর পূজার বিভিন্ন সরঞ্জামের দাম বেড়েছে। এতে ক্রেতাদের কেনাকাটায় প্রভাব পড়ছে।

তিনি জানান, দেবীর চূড়ার সেটের দাম আগে ছিল ২০০ থেকে ৬ হাজার টাকা। এখন তা ৩০০ থেকে ৭ হাজার টাকা। দেবীর চুলের দাম ১৯০ টাকা থেকে বেড়ে ২৫০ টাকা হয়েছে। শাড়ির দাম প্রতি গজ ৫০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে। তুলনামূলক ভালো মানের শাড়ির দাম গজ প্রতি ৮০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা হয়েছে।

বাজার ঘুরে আরও দেখা যায়, এক লাইনের মালার দাম ২০ টাকা থেকে বেড়ে ৩০ থেকে ৩৫ টাকা হয়েছে। ভালো মানের একটি সম্পূর্ণ মালার দাম গত বছরের তুলনায় ১০০ টাকা করে বেড়েছে। মুকুটের সর্বনিম্ন দাম ৪০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা হয়েছে। অস্ত্রের সর্বনিম্ন দাম ৮০ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে। আগে যে অস্ত্রের দাম ছিল সর্বোচ্চ ৭৫০ টাকা, এখন তা বেড়ে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। পুঁতির মালার দাম প্রতি কেজি ৪০০ টাকা থেকে বেড়ে ৮০০ টাকা হয়েছে।

শাঁখারীবাজারের আরেক প্রতিষ্ঠান ‘ঢাকেশ্বরী শঙ্খ শিল্পালয় অ্যান্ড বাসনালয়ের’ মালিক দীপক ধর বলেন, ‘আগে দুর্গাপূজার এই সময়ে দোকানে এত ভিড় থাকত যে কথা বলারও সুযোগ হতো না। এখন বেচাকেনার অবস্থা ভালো না।

তিনি জানান, পণ্যের দাম বৃদ্ধির অন্যতম কারণ পরিবহন খরচ বেড়ে যাওয়া। পূজার অধিকাংশ সরঞ্জাম ভারত থেকে আমদানি করা হয়। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ বেড়েছে, যার প্রভাব পড়েছে পণ্যের দামে।

তবে সরজমিনে দেখা যায়, সব পণ্যের দাম বাড়েনি।

শাঁখারীবাজারে দুর্গা প্রতিমার সাজসজ্জার সরঞ্জামের দোকানে কেনাকাটা চলছে।

ঢাকঢোল নির্মাণের কারিগর শুভ মণ্ডল বলেন, ‘অন্যান্য পণ্যের দাম বাড়লেও এ বছর ঢাকের দাম বরং কমেছে। আগে একটি ঢাক ১০ হাজার থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হতো। এবার তা ১০ হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

শাঁখারীবাজারে পূজার সরঞ্জাম কিনতে আসা জয় সাহা বলেন, ‘এ বছর সব পণ্যের দাম অনেক বেড়েছে। গত বছরের তুলনায় এবার আমার বাজেটও কম। তাই সীমিত বাজেটের মধ্যেই কেনাকাটা শেষ করার চেষ্টা করছি।

তাঁতীবাজার পূজা কমিটির সভাপতি চন্দন দে জানান, এ বছর শাঁখারীবাজার ও তাঁতীবাজারে ২২টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। শেষ সময়ে সুন্দরভাবে পূজার আয়োজন শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা।

পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন বলে জানান তিনি।

চন্দন দে বলেন, ‘প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা থাকবে। পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রাখা হচ্ছে, যাতে নির্বিঘ্নে পূজা শেষ করা যায়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘জাতীয় অপমান’ ও ‘ভয়াবহ ব্যর্থতা’: মার্কিন সিনেটর

পরবর্তী সংবাদ

বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক এএসআই বরখাস্ত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM