রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
২৫শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

ধর্ম ও জীবন

‘লিটল ইতালি’ মানচিত্রে না রাখায় নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের

‘লিটল ইতালি’ মানচিত্রে না রাখায় নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ৪:০৪ এএমসর্বশেষ: ১০ অক্টোবর ২০২৬, ৪:০৪ এএম
‘লিটল ইতালি’ মানচিত্রে না রাখায় নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের

।নিউইয়র্ক সিটির অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোর মানচিত্রে ‘লিটল ইতালি’ অন্তর্ভুক্ত না করায় শহরটির জন্য বরাদ্দকৃত কয়েক শ কোটি ডলারের তহবিল আটকে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আনাদোলুর।

শুক্রবার হোয়াইট হাউসে কলম্বাস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প এ হুমকি দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কের জাতিগত সম্প্রদায়গুলোর এলাকা চিহ্নিত করে সম্প্রতি একটি মানচিত্র প্রকাশ করেছেন শহরটির কর্মকর্তারা। ওই মানচিত্রে ‘লিটল সেনেগাল’, ‘লিটল গায়ানা’, ‘লিটল হাইতি’ ও ‘লিটল ইয়েমেন’ থাকলেও ‘লিটল ইতালি’ নেই। নিউইয়র্কের মতো শহরের মানচিত্রে এমন একটি এলাকা বাদ পড়া অকল্পনীয়।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এটি লজ্জাজনক।

তিনি আরও বলেন, ‘আমরা অবিলম্বে বিষয়টি সমাধানের উদ্যোগ নেব। তা না হলে তারা যে হাজার হাজার কোটি ডলার পেতে চায়, যার বেশির ভাগই তারা সব সময় অপচয় করে, তার এক ডলারও আমরা পাঠাব না।

ট্রাম্প অভিযোগ করেন, ‘যারা আমাদের দেশকে ঘৃণা করে, তারা ইতালীয়-আমেরিকান সম্প্রদায়কে মুছে যেতে দেখতে চায়।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে পর্যটন নির্দেশিকার অংশ হিসেবে মানচিত্রটি প্রকাশ করা হয়েছিল। এতে নিউইয়র্ক সিটির পাঁচটি বরোর বিভিন্ন এলাকায় অবস্থিত অভিবাসী সম্প্রদায়ের ৩০টি এলাকার পরিচিতি তুলে ধরা হয়।

শহরটির মেয়র জোহরান মামদানি গত জুলাইয়ে জানিয়েছিলেন, মানচিত্রে ‘লিটল ইতালি’ যুক্ত করা হবে। একই সঙ্গে শহরের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর যথাযথ প্রতিফলন ঘটাতে আরও কিছু পরিবর্তন আনা হবে।

মামদানি বলেন, মানচিত্রটি ২০২৩ সালে তৈরি করা হয়েছিল। শহরটিতে থাকা ২০০টিরও বেশি জাতিগত সম্প্রদায়ের সবগুলোকে তালিকাভুক্ত করা এর উদ্দেশ্য ছিল না।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ