শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
জাতীয়

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ৬:২০ পিএম·সর্বশেষ: ১০ অক্টোবর ২০২৬, ৬:২০ পিএম
৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের জনবলসংকট নিরসনে সরকার ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে প্যাথলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধ কার্যক্রম জোরদারেও কাজ করছে সরকার।

তিনি বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনসংখ্যা বৃদ্ধি ও হাসপাতালের সংখ্যা বাড়লেও সে অনুপাতে চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টের সংখ্যা বাড়েনি। ফলে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। তবে আগের তুলনায় কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি বেড়েছে।

বর্তমানে প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকেন বলে জানান প্রতিমন্ত্রী।

ডা. মুহিত বলেন, উপজেলা পর্যায়ে রোগ নির্ণয়ের সুযোগ বাড়ানো এবং স্বাস্থ্যসেবা নিতে গিয়ে রোগীদের ভোগান্তি কমাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্যাথলজি ল্যাব স্থাপন ও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোগ প্রতিরোধের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, হাম প্রতিরোধে চলমান টিকাদান ও বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার কর্মসূচির মাধ্যমে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। এর প্রাদুর্ভাব শুরু হলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তাই চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ডেঙ্গু প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরজুড়ে ডেঙ্গু সংক্রমণ বাড়তে পারে। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি সিটি করপোরেশন ও পৌরসভাগুলো মশা নিধন এবং মশার লার্ভা ধ্বংসে কাজ করছে। ডেঙ্গুরোগীদের চিকিৎসায় ২ হাজার চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ডা. মুহিত আরও বলেন, মানুষ অসুস্থ হওয়ার পর চিকিৎসা দেওয়ার চেয়ে রোগ প্রতিরোধ করা বেশি কার্যকর। তাই টিকাদান, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক প্রচারের মতো কর্মসূচিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পরবর্তী সংবাদ

ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাদি মারা গেছেন, দিল্লি বিমানবন্দরে তিনি আটক

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM