। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। রোববার সকালে তিনজনকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। তার পরেই তাদের মুক্তি দেওয়া হয়েছে।
তবে নির্দিষ্ট শর্তে ছাড়া পেয়েছেন দীপকেসহ তিনজন। সিজেপির লিগ্যাল টিমের প্রধান রত্না সিংহ জানিয়েছেন, দীপকে, সৌরভ ও আশুতোষ এক বছরের জন্য কোথাও ‘শান্তি ভঙ্গ’ করতে পারবেন না। এই শর্তে তাদের মুক্তি দেওয়া হয়েছে। ছাড়া পাওয়ার পর রাঙ্কা জানিয়েছেন, রোববার স্থানীয় সময় দুপুর ২টায় তারা সংবাদ সম্মেলন করবেন।
তাদের মুক্তির পর একটি বিবৃতি দিয়েছে সিজেপি । এতে বলা হয়, ‘ককরোচরা কখনো মরে না। অবশেষে দীপকে, সৌরভ ও রাঙ্কাকে ছাড়তে বাধ্য হলো দিল্লি পুলিশ।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় তিনজনকে সতর্কতামূলক গ্রেপ্তার করা হয়েছিল সিজেপির তিন নেতাকে। দিল্লির আন্দোলনে যোগ দেওয়ার জন্য শনিবার সকালে মুম্বাই থেকে তারা রাজধানীতে পৌঁছান। বিমানে উঠে পুলিশ তাদের আটক করে পুলিশ।



